,

লিফটের দরজায় ছোট ছিদ্র থাকে কেন জানেন?

news-image

সব সময়ই তো লিফটে ওঠানামা করেন। কখনো কি খেয়াল করেছেন, লিফটের দরজায় ছোট একটা ছিদ্র থাকে? না খেয়াল করে থাকলে আজই লিফটে ওঠার আগে ভালো করে দরজার দিকে খেয়াল করুন। এই ছোট্ট ছিদ্রটি আপাতদৃষ্টিতে দেখলে ততটা গুরুত্বপূর্ণ মনে হবে না। কিন্তু জরুরি অবস্থায় অথবা লিফট ঠিকঠাক রাখতে এই ছিদ্র খুবই কার্যকর। লিফট কখনো যদি বন্ধ হয়ে যায়, তখন একটি ‘ড্রপ কি’র মাধ্যমে লিফটের দরজা খোলা হয়। রেফারেন্স ওয়েবসাইটে লিফটে ছিদ্র থাকার কারণ ব্যাখ্যা করা হয়েছে।

লিফটের দরজা মূলত দুই সেট থাকে। লিফটের ভেতরের দিকে এক সেট আর লিফটের বাইরে দিকে এক সেট। খোলার সময় এ দুই সেট দরজা একসঙ্গেই খোলে। এ ছিদ্রটি মূলত বাইরের দিকের দরজার থাকে। এ কারণে যখন লিফটের বাইরে লাইন ধরে দাঁড়ান, তখন এই ছিদ্র দেখতে পান। ভেতরে ঢুকলে লিফট বন্ধ হওয়ার পর ছিদ্রটা আর দেখতে পান না। আর বাইরে দিকের দরজায় ছিদ্রটা রাখার মূল কারণ হলো লিফট আটকে গেলে যেন বাইরে থেকে এর দরজা খোলা যায়।

এই ছিদ্রটিকে আপনি বলতে পারেন তালা। আর এই তালা খোলার জন্য চাবি, যা ‘ড্রপ কি’ নামে পরিচিত, সেটি থাকে ভবনের রক্ষণাবেক্ষণকারীদের কাছে। আনলকিং সিস্টেমটা লিফটের ভেতরের দিকে থাকে। লিফট হঠাৎ বন্ধ হয়ে গেলে এই ছোট্ট ছিদ্র দিয়ে লিফট মেকানিক দরজা খোলার চেষ্টা করেন। অনেক সময় এই ছিদ্র গোল না হয়ে অর্ধচন্দ্রাকৃতির হয়ে থাকে। কারণ, চাবির আকার কিছুটা অর্ধচন্দ্রাকৃতির মতো। এর ফলে লিফটের দরজা খোলা সহজ হয়।

এই চাবি দিয়ে লিফটের দরজা খোলার পর লিফট মেকানিক একটি লোহার দণ্ড দিয়ে জোর করে পুরোটা দরজা খুলে ফেলেন। এই দণ্ড সাধারণত লিফটের দরজা খোলার কাজে, জরুরি অবস্থায়, লিফট ঠিকঠাক করতে ব্যবহার করা হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর