,

লিটনের পর ফিরলেন রাব্বিও খেলাটি দেখুন (লাইভ)

news-image

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে লড়ছে বাংলাদেশ-জিম্বাবুয়ে। টস জিতে প্রথম ব্যাট করছে টাইগাররা। তবে শুরুটা শুভ হয়নি তাদের। টেন্ডাই চাতারার জোড়া শিকারে শুরুতেই চাপে স্বাগতিকরা।

শেষ খবর পর্যন্ত ৬ ওভার শেষে ২ উইকেটে ১৭ রান করেছে বাংলাদেশ। ইমরুল কায়েস ১২ ও মুশফিকুর রহিম শূন্য রান নিয়ে ব্যাট করছেন।

রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার দলপিত মাশরাফি বিন মুর্তজা।

এ ম্যাচে অভিষেক ঘটেছে ফজলে মাহমুদ রাব্বির। চোটের কারণে এ সিরিজে নেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন তিনি।

চোটের কারণে দলে নেই বাংলাদেশ ক্রিকেটের আরেক মহারথী তামিম ইকবাল। তার জায়গায় খেলবেন ইমরুল কায়েস। আর জ্বরের কারণে বিশ্রাম দেয়া হয়েছে পেসার রুবেল হোসেনকে। তার স্থলাভিষিক্ত হয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন।

এখন পর্যন্ত ওয়ানডেতে ৬৯ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-জিম্বাবুয়ে। টাইগারদের ৪১ জয়ের বিপরীতে রোডেশিয়ানদের জয় ২৮টি। শেষ ১০ ম্যাচে জয়ী দলের নাম বাংলাদেশ। ২০১০ সালের ডিসেম্বরের পর ঘরের মাঠে স্বাগতিকদের হারাতে পারেনি জিম্বাবুয়ে।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, ইমরুল কায়েস, ফজলে রাব্বি, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিথুন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), নাজমুল ইসলাম অপু ও মোস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ের একাদশ : হ্যামিল্টন মাসাকাদজা, চেফাস ঝুওয়াও, ক্রেইগ অরভিন, ব্রেন্ডন টেলর, শেন উইলিয়ামস, সিকান্দার রাজা, পিটার মুর, ডোনাল্ড ত্রিপানো, ব্রেন্ডন মাভুতা, কাইল জার্ভিস ও টেন্ডাই চাতারা।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর