সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমিকের পিস্তলসহ প্রেমিকা ধরা

news-image

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় প্রেমিকের ফেলে যাওয়া একটি বিদেশ পিস্তলসহ নাসিমা আক্তার (২২) নামে এক তরুণীকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে ফতুল্লার দক্ষিণ মাহামুদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘরের পেছনের দরজা দিয়ে পালিয়ে যান প্রেমিক লিটন।

আটক নাসিমা আক্তার দক্ষিণ মাহামুদপুর এলাকার আবুল কাশেমের মেয়ে। আর লিটন ফতুল্লার পূর্ব ভূইগড় ওলাকার নবী উল্লাহর ছেলে। লিটন একাধিক মামলার আসামি বলে পুলিশ জানিয়েছে।

ফতুল্লা মডেল থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার রাতে লিটন তার প্রেমিকা নাসিমা আক্তারের বাড়িতে অবস্থান করছে- এমন খবর পেয়ে থানার পিএসআই সৈয়দ বাইজিদ হাসানসহ একটি টিম নিয়ে নাসিমার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় লিটন বাড়ির পেছনের দরজা দিয়ে অস্ত্র ফেলে পালিয়ে যান। পরে নাসিমার হেফাজতে থাকা ১০ রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়।

তিনি আরও জানান, লিটনের বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে। তিনি প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নাসিমার বাড়িতে অবস্থান করে অপরাধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিলেন। এ ঘটনায় লিটন ও নাসিমার বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। লিটনকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এ জাতীয় আরও খবর

‘হাসির রাজা’ দিলদারকে হারানোর দিন আজ

মেসিকে ঘুম পাড়িয়ে দেবে ইংল্যান্ড!

ঢাকার রাস্তায় আজও সঙ্গী বৃষ্টির ভোগান্তি

তাপপ্রবাহ : জুনের শেষ ৮ দিনে ইউরোপে ১০ হাজার মৃত্যু

বরিশাল পৌঁছেছেন প্রধানমন্ত্রী, অংশ নিয়েছেন বৃক্ষরোপণ কর্মসূচিতে

ভাত খাওয়ার পর ঘুম পায় কেন?

যাত্রী বেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

চিরনিদ্রায় শায়িত সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার

রেকর্ড গড়ে ১০০ কোটির ক্লাবে সামান্থা

দিনভর পানির নিচে ঢাকা, ভোগান্তিতে নগরবাসী

চট্টগ্রাম বিভাগে বন্যায় প্রাণহানি ৫০, ক্ষতিগ্রস্ত প্রায় ৮০ হাজার বসতঘর

পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বাড়ল ১.৫ শতাংশ থেকে ৫ শতাংশ