,

আমির খসরুকে কারাগারে পাঠানোর আদেশ

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : তথ্যপ্রযুক্তি আইন দায়ের হওয়া মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রোববার (২১ অক্টোবর) মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধার আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পাবলিক প্রসিকিউটর মো. ফখরুদ্দিন চৌধুরী।

তিনি বলেন, মহানগর দায়রা জজ আদালত শুনানি শেষে আমির খসরু মাহমুদ চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

কোতোয়ালী থানায় তথ্য প্রযুক্তি আইনে দায়ের হওয়া মামলায় ০৭ অক্টোবর পর্যন্ত উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। ওইদিন আদালতে আত্মসমর্পণ করে আমির খসরু মাহমুদ চৌধুরী ফের জামিনের আবেদন করেন। আদালত শুনানির ২১ অক্টোবর দিন ধার্য করেন। এ সময় আদালত ২১ অক্টোবর পর্যন্ত তার নেওয়া হাইকোর্টের জামিন কার্যকর থাকবে বলে আদেশ দেন।

গত ৪ আগস্ট নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র নাশকতায় উসকানি ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে কোতোয়ালী থানায় আমির খসরুর বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের করেন নগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমির খসরু মাহমুদ চৌধুরীর একটি অডিও কথোপকথন ফাঁস হয়। এ অডিওতে চলমান ছাত্র আন্দোলনের সুযোগ নিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে বলে দাবি করেন মামলার বাদি জাকারিয়া দস্তগীর। বাংলানিউজ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর