,

অনন্ত জলিলের ছবিতে ইরানি পরিচালক

news-image

বিনোদন প্রতিবেদক : বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় ‘দিন দ্য ডে’ নামে ছবি নির্মাণ করছেন অনন্ত জলিল। এবার ছবিটির সঙ্গে যুক্ত হলেন ইরানি পরিচালক মোর্তেজা আতাশজমজম। অনন্ত জলিল জানান, গত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ইরানি পরিচালকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে অনন্ত জলিলের প্রযোজনা প্রতিষ্ঠান।

বাংলাদেশের পাশাপাশি ইরান ও লেবাননের শিল্পীরা এ চলচ্চিত্রে অভিনয় করবেন। শিগগিরই ছবিটির শুটিং শুরু হবে। অনন্ত জলিল ও বর্ষা অভিনয় করবেন ছবিটিতে। ছবিটির চিত্রনাট্য লিখেছেন ছটকু আহমেদ।

অনন্ত জলিল বলেন, ছবিটির বেশিরভাগ অংশের শুটিং হবে ইরানে। যার জন্য দুই দেশের অনুমতিপত্র এবং অন্যান্য কাজ নিয়ে সময় দিতে হচ্ছে। ছবিটির বাজেট এখনও ঠিক করা হয়নি। ইরানের ইস্পাহান, সিরাজ ও লেবাননের বৈরুতে ছবিটির দৃশ্যধারণ হবে। পাশাপাশি আইএস জঙ্গিদের হাতে ধ্বংসপ্রাপ্ত সিরিয়ার বিভিন্ন শহরেও শুটিং করা হবে।

মূল ভাষা বাংলা রেখে ফারসি, আরবি ও ইংরেজিতে ডাব করে একই সময়ে বাংলাদেশসহ ইরানের বিভিন্ন সিনেমা হল এবং আন্তর্জাতিকভাবে ছবিটি মুক্তি দেয়া হবে।

অনন্ত জলিল বলেন, ইসলাম কখনই সন্ত্রাসবাদ সমর্থন করে না। ইসলাম শান্তির কথা বলে। কিন্তু বর্তমানে একটা অশুভ শক্তি, মুসলমানদের জঙ্গি বানিয়ে মুসলমানদের বিরুদ্ধেই ব্যবহার করছে। আর এতে মুসলমানদের সম্পর্কে বিশ্ববাসীর নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে। মুসলমানরা সন্ত্রাসী নয়, ইসলাম সন্ত্রাসবাদ সমর্থন করে না। এটাই দেখানো হবে ছবিটিতে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর