,

সিমের নম্বর ঠিক রেখে অপারেটর বদল, আনুষ্ঠানিক উদ্বোধন প্রধানমন্ত্রীর

news-image

নিউজ ডেস্ক : নিজের মোবাইল নম্বর ঠিক রেখে অন্য অপারেটরের ভয়েস ও ডাটা প্যাকেজ ব্যবহারের সুবিধা নেয়ার সেবা এমএনপির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রোববার গণভবনে তিনি এই সেবা উদ্বোধন করেন।

আপনি কোনও অপারেটরের সিম ব্যবহার করছেন, কিন্তু ওই অপারেটরের কল চার্জ বা ডাটা চার্জ বেশি এবং একই সময়ে অন্য অপারেটরের চার্জ কম। আপনার ইচ্ছে হচ্ছে কম চার্জ এর সিমে কথা বলবেন বা তার সুবিধা গ্রহণ করবেন।

চলতি মাসের ১ তারিখ থেকে বাংলাদেশে পরীক্ষামূলকভাবে বাণিজ্যিকভাবে বহুল প্রতীক্ষিত এই সেবা চালু করা হয়।
এই সেবা চালু হওয়ার ফলে গ্রাহকরা তার নম্বর অপরিবর্তিত রেখেই যেকোনও কোম্পানির নেটওয়ার্ক ব্যবহার করার স্বাধীনতা পাবেন। যা এর আগে নম্বর পরিবর্তনের ঝামেলার জন্য সম্ভব ছিল না।

প্রধানমন্ত্রী বলেন, সিমের নম্বর ঠিক রেখে অপারেটর বদলের সুযোগ বাংলাদেশের জন্য একটি যুগান্তকারী উদ্যোগ। প্রযুক্তি পরিবর্তনশীল। এর সঙ্গে তাল মিলিয়ে আমরা পদক্ষেপ নেবো।

বিটিআরসি সূত্রে জানা গেছে, গ্রাহক যে অপারেটরে যেতে চান, তাদের গ্রাহকসেবা কেন্দ্রে গিয়ে ফি দিয়ে সিম তুলতে হবে। সিম পেতে একজন গ্রাহকের সর্বোচ্চ ৫ মিনিট সময় লাগবে এবং ৭২ ঘণ্টার মধ্যে তা সক্রিয় হবে।

এ সেবার নিয়মানুযায়ী, পুনরায় অপারেটর পরিবর্তন করতে হলে গ্রাহককে অপেক্ষা করতে হবে ৯০ দিন।
বর্তমানে ৭২ দেশে এমএনপি সেবা চালু রয়েছে। পাকিস্তানে ২০০৭ সালে ও ভারতে ২০১১ সালে এ সেবা চালু করা হয়। আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর