,

পাঁচ দিনের সফরে আজ জেনেভা যাচ্ছেন রাষ্ট্রপতি

news-image

নিউজ ডেস্ক : পাঁচ দিনের সফরে সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রাষ্ট্রপতি স্ত্রী রাশিদ খানম এই সফরে আবদুল হামিদের সঙ্গে যাচ্ছেন। জেনেভায় দুটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেবেন রাষ্ট্রপতি।

আজ রবিবার দিবাগত রাত পৌনে ২টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন রাষ্ট্রপতি।

এবারের সফরে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার (আঙ্কটাড) বিশ্ব বিনিয়োগ সম্মেলন এবং ক্রানস মনটানা ফোরাম আয়োজিত ‘হোমল্যান্ড অ্যান্ড গ্লোবাল সিকিউরিটি ফোরামের’ বিংশতম সম্মেলনে বক্তব্য দেবেন রাষ্ট্রপতি।

‘টেকসই উন্নয়নে বিনিয়োগ’- এই প্রতিপাদ্য সামনে রেখে ২২ থেকে ২৬ অক্টোবর জেনিভায় জাতিসংঘ দপ্তরে অনুষ্ঠেয় বিনিয়োগ সম্মেলনে বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান, মন্ত্রী, বিনিয়োগকারী, সরকারি কর্মকর্তা, বেসরকারি প্রতিষ্ঠানের নির্বাহী এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেবেন।

১৯৮৬ সালে প্রতিষ্ঠিত জেনিভা ভিত্তিক ক্রানস মনটানা ফোরাম জাতিসংঘ, ন্যাটোসহ বিশ্বের বিভিন্ন সংস্থার সঙ্গে নিরাপত্তা সহযোগিতা বিষয়ে কাজ করে। বৈশ্বিক নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় নির্ধারণে ‘হোমল্যান্ড অ্যান্ড গ্লোবাল সিকিউরিটি ফোরামে’ আলোচনা হবে।

আগামী ২৭ অক্টোবর রাষ্ট্রপতি হামিদের দেশে ফেরার কথা রয়েছে। কালের কণ্ঠ অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর