,

দুর্গাকে তুষ্ট করতে ৯ বছরের শিশুকে বলি দিল আত্মীয়রা!

news-image

অনলাইন ডেস্ক : একবিংশ শতাব্দীতে বিজ্ঞানের হাত ধরে বিদ্যুৎগতিতে এগিয়ে চলেছে বিশ্ব। কিন্তু এই দুনিয়ারই কিছু অঞ্চলে আজও প্রকৃত শিক্ষার আলো পৌঁছায়নি৷ এই একুশ শতকে এসেও মানুষ নামের কিছু প্রাণী তাদের অসভ্যতাকে বিসর্জন দিতে পারেনি। এমনটাই দেখা গেল ভারতে।সেখানে দেবী দুর্গাকেই সন্তুষ্ট করতে অন্ধবিশ্বাসের বলি এক শিশু।

দুর্গাপুজা মানেই আনন্দ, উৎসবমুখর পরিবেশ, সকলের মঙ্গল কামনা করা। অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তির প্রতিষ্ঠা করাও এই পুজার উদ্দেশ্য৷ কিন্তু দুর্গাকে তুষ্ট করতেই প্রাণ গেল এক নিরীহ শিশুর।

ওড়িশার বোলাঙ্গির জেলার সিন্ধেকেলা গ্রামে এই ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে খবর, সিন্ধেকেলার এক নদীর তীর থেকে ৯ বছরের এক শিশুর মুণ্ডহীন দেহ উদ্ধার করা হয়েছিল।

জানা যায়, মৃতের নাম ঘনশ্যাম রানা। তদন্তে শিশু খুনের কিনারা করতে খুব বেশি সময় লাগেনি। পুলিশ বুঝতে পারে, বলি দেওয়ার উদ্দেশেই খুন করা হয়েছে ওই শিশুকে; আর তা করেছে তারই আত্মীয়।

এ ঘটনায় মৃতের আত্মীয় কুঞ্জা রানা এবং চাচাতো ভাই সম্ভাবন রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেরায় তারা বলি দেওয়ার কথা স্বীকারও করে নিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, অভিযুক্ত দু’জনই কালো জাদুতে(ব্ল্যাক ম্যাজিক) বিশ্বাসী। সেই কুসংস্কার থেকেই দেবী দুর্গাকে তুষ্ট করতে নরবলির আয়োজন করে তারা। একপর্যায়ে ঘনশ্যামকে বলি দিয়ে দেবীর চরণে সমর্পণ করা হয়।

এ জাতীয় আরও খবর

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ