,

সাংবাদিককে বাস থেকে ফেলে হত্যাচেষ্টা

news-image

নিউজ ডেস্ক : সাংবাদিক কমল জোহা খানকে পল্টন মোড়ে বাস থেকে ফেলে হত্যাচেষ্টা করেছে রাজধানীতে চলাচলকারী নিউ ভিশন বাসের শ্রমিকরা। এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছেন প্রথম আলোর সাংবাদিক কমল জোহা খান।

জানা গেছে, নিউ ভিশন বাসে যাত্রী হিসেবে ওঠা কমলের প্রেসক্লাব বাসস্ট্যান্ডে নামানোর কথা ছিল। কিন্তু সেখানে তাকে না নামিয়ে শ্রমিকরা পল্টন মোড়ে ধাক্কা দিয়ে ফেলে দেয়।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে পল্টন মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাসের হেলপার ও ড্রাইভারকে আটক করেছে পুলিশ।

কমল গণমাধ্যমকে জানান, অফিস থেকে প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যাওয়ার জন্য আমি ও আমার স্ত্রী কাওরান বাজার থেকে নিউভিশন বাসে উঠি। একেবারে পেছনের আগের সীটে ফাঁকা জায়গা থাকায় সেখানেই বসি। বাসের হেলপারকে আগে থেকেই বলে রাখি যেন আমাদেরকে প্রেসক্লাবের সামনে নামিয়ে দেয়। কিন্তু তারা আমার কথায় কোনো কান না দিয়ে নিজেদের ইচ্ছা মতো গাড়ি চালায় এবং অতিরিক্ত যাত্রী গাড়িতে উঠাতে থাকে।

তিনি জানান, প্রেসক্লাবের সামনে আসলে আমরা নামতে চাই কিন্তু তাতে তারা আমাদের কোনো কথা না শুনে আমার ওপর চড়াও হয়। এ বিষয়ে ড্রাইভারকে বলতে গেলে তারা লাঠিসোটা নিয়ে আমাকে মারধর করে এবং পল্টন মোড়ে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর আমি সামনে গিয়ে বাসটি আটকানোর চেষ্টা করলে তারা আমার শরীরের ওপর দিয়ে বাস উঠিয়ে দেয়ার চেষ্টা করে।

এ সময় বাসের শ্রমিকরা ঘুষি মারলে কমলের দাঁত ভেঙ্গে যায় এবং অনবরত রক্ত বের হতে থাকে। তিনি লাঠির আঘাতে পায়ের গোড়ালিতেও আঘাত পান বলে জানান।কালের কণ্ঠ অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর