,

মৌসুমী ঝড়ের কবলে ইয়েমেন : নিহত ১১, নিখোঁজ ২৫

news-image

নিউজ ডেস্ক : ইয়েমেনের মাহরা প্রদেশে মৌসুমী ঝড়ে ১১ জন নিহত হয়েছে। এতে নিখোঁজ রয়েছে আরও ২৫ জন। সপ্তাহব্যাপী ঝড় আর আকস্মিক বন্যায় বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয় নিয়েছে প্রায় ৩৮০০ পরিবার। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি বরাতে এ তথ্য জানা গেছে।

স্থানীয় জরুরি ত্রাণ কমিটি জানিয়েছে, শনিবার আল ঘায়জার বিভিন্ন স্থানে বন্যায় ভেসে গিয়ে নিহত ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। জরুরি উদ্ধারকারী দল এখনও নিখোঁজ ২৫ জনের অনুসন্ধান চালাচ্ছে। ঝড় শুরুর প্রথম থেকে তারা নিখোঁজ ছিল।

উল্লেখ্য, চলতি মাসের শুরুতে আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় লুবান ওমান উপকূল অতিক্রম করার পর রবিবার থেকে ইয়েমেনে ঝড় শুরু হয়। দেশটির মাহরা প্রদেশে প্রচণ্ড গতিতে বাতাসের পাশাপাশি প্রবল বর্ষণ হচ্ছে। সূত্র: মিডল ঈস্ট মনিটর

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর