,

সবাইকে দায়িত্ব নিতে বললেন সাকিব

news-image

স্পোর্টস রিপোর্টার : আঙুলের সংক্রমণের কারণে সাকিব আল হাসান এখন দলের বাইরে। তবে আজ থেকে যখন দেশের মাটিতেই শুরু বাংলাদেশ-জিম্বাবুয়ে লড়াই, তখন না থেকেও সাকিবের প্রসঙ্গ থাকতে বাধ্য। সাকিবও ম্যাচ শুরুর আগে দলকে দিলেন মোক্ষম পরামর্শ। সাকিব মনে করেন, সিনিয়র-জুনিয়র নয়, ম্যাচ জয়ের জন্য সবাইকেই সমানভাবে দায়িত্ব নিতে শিখতে হবে। গতকাল তিনি বলেন, ‘আমার কাছে জুনিয়র সিনিয়র শব্দটাই পছন্দ হয় না। কারণ আমার কাছে মনে হয় যারা দলে আছে তারা সবাই খেলার জন্য সামর্থ্যবান। তা না হলে কেউ থাকতো না। এখানে সিনিয়রের কম দায়িত্ব, জুনিয়রের কম দায়িত্ব — এরকম কোনো বিষয় নেই। সবার একটা দায়িত্ব কিভাবে দলের হয়ে ম্যাচটা জেতাতে পারবে। সেই চেষ্টা সবাই করবে। কোনোদিন দুই-তিনজন ভালো খেলবে। কোনোদিন চার-পাঁচজন ভালো করবে। একটা ম্যাচে ১১ জন ভালো খেলা খুবই কঠিন। সেটা যদি খেলে তাহলে বাংলাদেশ সব ম্যাচ জিততে পারবে।’

হোটেল লা মেরিডিয়ানের সঙ্গে জুটি বাঁধলেন সাকিব আল হাসান। গতকাল শনিবার বাংলাদেশি অলরাউন্ডারকে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে বেস্ট হোল্ডিংস লিমিটেডের মালিকানা প্রতিষ্ঠানটি। আগামী দুই বছর প্রতিষ্ঠানটির পণ্যদূত হিসেবে দায়িত্ব পালন করবেন সাকিব। সেই অনুষ্ঠানে এসেই সাকিব এসব কথা বলেন।

প্রতিপক্ষ হিসেবে জিম্বাবুয়েকে হালকা করে দেখতে নারাজ সাকিব। তিনি বলেন, ‘আসলে আমার যখন অভিষেক হয়েছিল তখন আমরা জিম্বাবুয়ের সঙ্গে হারতাম। আর এখন ওদের হারাই। তবে আমি এখনও মনে করি ওদেরকে খুব হালকা করে নেওয়ার কিছু নেই। কারণ এ দলেরও সামর্থ্য আছে আমরা যদি ভুল করি সেটাকে কাজে লাগিয়ে ম্যাচ জিতে যাওয়ার। আমি মনে করি ওদেরকে হাল্কা করে কেউই নিচ্ছে না, নিবেও না। ভুল হবে এটা স্বাভাবিক। মিসটেকও ওভারকাম করা সম্ভব হয়। কিছু কিছু ভুল থেকেও ওভারকাম করে আসা সম্ভব ম্যাচের ভেতরে। আমি খুবই আত্মবিশ্বাসী যে এরকম ক্যাপাবিলিটি আমাদের খেলোয়াড়দের ভেতরে আছে। তারা ওই ভুলগুলো ওভারকাম করে কামব্যাক করতে পারবে। আমার মনে হয় দল খুবই ভালো করবে।’

যারা দলে আছেন তাদের সুযোগটা কাজে লাগানোর তাগিদ দিলেন সাকিব। তিনি বলেন, ‘যারা দলে থাকে ভালো করে দলে আসে। আর যারা দলে থাকে না তারা একটু ফর্মের কারণে বাদ পড়ে। তার মানে এই না যে, যে দলে থাকে না সে খেলোয়াড় হিসেবে খারাপ। আবার যে দলে আছে সে খেলোয়াড় হিসেবে ভালো। যখন যার সুযোগ আসবে সে অবশ্যই চেষ্টা করবে যেন পারফর্ম করতে পারে। দলের হয়ে অবদান রাখতে পারে। এটাই একমাত্র ফোকাস হওয়া উচিত খেলোয়াড়ের। যারা সুযোগ পাচ্ছে না তাদেরও চেষ্টা থাকবে যেন পারফর্ম করার, সেরা পারফরম্যান্স যেন সব সময় ধরে রাখার চেষ্টা করা। বিশেষ করে ঘরোয়া ক্রিকেটে। যেন যখন সুযোগ আসে সেই সুযোগটা যেন পটেনশিয়াল অনুযায়ী কাজে লাগাতে পারে।’

সাকিব জানালেন, আঙুলের অবস্থা এখন আগের চেয়ে ভালো। বললেন,‘আমার ইচ্ছার ওপর তো কিছু নির্ভর করছে না। সুস্থ হলে খেলব। এখন সেটার জন্য যতটুকু সময় লাগে ততটুকু নিতে হবে। এখানে জোরাজুরির কোনো সুযোগ নেই। আবার বসে থাকারও সুযোগ নেই। যখন সুস্থ হবো ততদিন পর্যন্ত অপেক্ষা করবো। এখন আসলে কোনো আপডেট দিতে পারছি না। একমাসও হয়নি ইনফেকশন গেল। যদি এক-দেড়মাস যায় তাহলে বোঝা যাবে যে কি অবস্থা। তবে আগের থেকে ভালো অবস্থা।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর