,

নারায়ণগঞ্জে মহাসড়কের পাশ থেকে ক্ষতবিক্ষত ৪ লাশ উদ্ধার

news-image

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পাঁচরুখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে চারটি ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার ভোরে লাশগুলো উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে দুটি দেশীয় পিস্তল ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আড়াইহাজার থানার ওসি এম এ হক জানান, ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে লাশগুলো পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে লাশগুলো উদ্ধার করে। প্রতিটি লাশ ক্ষতবিক্ষত অবস্থায় রয়েছে। মাথায় আঘাত রয়েছে প্রতিটি লাশের। তবে মাথায় গুলি কিনা বলেতে পারেনি পুলিশ। লাশগুলোর পরিচয় পাওয়া যায়নি। এদের প্রতিটির বয়স ৩০ থেকে ৩৫ এর ভিতরে হতে পারে।

ওসি আরো জানান, ধারণা করা হচ্ছে অন্য কোথায় থেকে মেরে এখানে ফেলে রাখা হয়েছে। লাশের নিকট থেকে দুটি দেশীয় পিস্তল ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে। এরা আসলে ডাকাত কিনা তা নিয়েও তদন্ত চলছে। লাশগুলো ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।ইত্তেফাক

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর