,

কারিনার ব্ল্যাক ড্রেসের দাম কত?

news-image

বিনোদন ডেস্ক : কারিনা কাপুর খান এবার আলোচিত হচ্ছেন চিত্র প্রযোজক ও পরিচালক করণ জোহরের পার্টিতে গিয়ে। করণ জোহর তাঁর প্রথম পরিচালিত ছবি ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর ২০ বছর পূর্তি উপলক্ষে এক জমকালো পার্টির আয়োজন করেন সম্প্রতি। এই পার্টিতে অংশ নেন কাজল, রানী মুখার্জি, টুইংকেল খান, জাহ্নবীসহ আরও অনেক বলিউড সুন্দরী। এক ঝাঁক সুন্দরীর মাঝে সবার নজর কেড়েছেন কারিনা কাপুর খান। ‘ভি’ গলার ঘন কালো শর্ট স্টাইলিশ ফ্রক পরেছিলেন তিনি। কালোর ওপর সোনালি বোতামে ফ্রকটি আরও আকর্ষণীয় হয়ে ওঠে। এর পাশাপাশি কারিনার এই বিশেষ পোশাকটির দামও রীতিমতো অবাক করার মতো বিষয়। কারণ পোশাকটির দাম শুনলে ভিরমি খেতে হবে।

করণ জোহরের পার্টিতে কারিনার সুন্দর বালম্যান প্লজ নেক ড্রেসটির দাম ২ লাখ ৯ হাজার ৫৩৮ টাকা। পোশাকটি ই-কমার্স কোম্পানির সাইটেও পাওয়া যাচ্ছে। এই পোশাকের সঙ্গে চোখে স্মোকি মেকআপে আর ন্যুড রঙের লিপস্টিকে আরও মোহময়ী হয়ে ওঠেন ‘নবাব পত্নী’। কারিনার এই পার্টি লুকের ছবি আর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়। তবে সেদিন কারিনার সৌন্দর্য আরও দ্বিগুণ হওয়ার আর একটি বিশেষ কারণ ছিল। সেদিন ছিল সাইফ আলি খান আর তাঁর বিবাহবার্ষিকী।

কারিনা কাপুর খানকে করণ জোহরের আগামী ছবি ‘তখত’-এ দেখা যাবে। এই ছবিতে কারিনা ছাড়াও রণবীর সিং, আলিয়া ভাট, ভিকি কৌশল, অনিল কাপুর, জাহ্নবী কাপুর ও ভূমি পেড়নেকর অভিনয় করবেন। এ ছাড়া তিনি অক্ষয় কুমারের সঙ্গে ‘গুড নিউজ’ ছবিতে অভিনয় করতে চলেছেন। ছবির পাশাপাশি কারিনা কাপুর খান রেডিওর দুনিয়ায় পা রাখছেন। তাঁর এই রেডিও শো ডিসেম্বরে প্রচারিত হবে। কারিনার এই শোর প্রথম অতিথি সানি লিওনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর