,

কমছেই না ডিমের দাম

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বাজারগুলোতে বেড়েই চলেছে ডিমের দাম। দুই সপ্তাহ আগে যেখানে ডজন ডিম বিক্রি হতো ৯৫ টাকা, এখন তা বেড়ে দাঁড়িয়েছে ১২০ টাকা। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন তথ্য পাওয়া গেছে।

সপ্তাহ ধরে দফায় দফায় দাম বেড়ে ডিম এখন অনেকটাই নিম্ন আয়ের মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। বাজারে কারো নজরদারি না থাকার কারণে ডিমের দাম এখন দফায় দফায় বাড়ছে বলে অভিযোগ করছেন ক্রেতারা।

খুচরা ব্যবসায়ীরা জানান, এখন ডিমের চাহিদা খুব বেড়েছে। বাজারে ডিমের যে পরিমাণ চাহিদা রয়েছে, খামারিরা তা সরবরাহ দিয়ে পারছে না। সরবরাহের তুলনায় চাহিদা বেশি থাকায় ডিমের দাম বেড়েছে।

ব্যবসায়ীরা আরো জানান, গত এক মাসের ব্যবধানে ডিমের দাম বেড়েছে ৩ দফা। এর মধ্যে শেষ দুই সপ্তাহ দাম বৃদ্ধির হার ছিল সব থেকে বেশি।

রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, শুধু ডিম বিক্রি করেন এমন ব্যবসায়ীরা প্রতি ডজন ডিম ১০৫-১১০ টাকায় বিক্রি করছেন। এক সপ্তাহ আগেও এসব ব্যবসায়ীরা ৯৫-১০০ টাকা ডজনে ডিম বিক্রি করেছেন।

খুচরা পর্যায়ে মুদি দোকানে এক পিস ডিম বিক্রি হচ্ছে ১০-১১ টাকায়। আর হালি হিসেবে বিক্রি হচ্ছে ৪০-৪২ টাকায়। এসব ব্যবসায়ীরা এক ডজন ডিম বিক্রি করছেন ১১৫-১২০ টাকায়।

গত পাঁচ বছরে ডিমের দাম এতো বাড়েনি বলে দাবি করছেন ব্যবসায়ীরা। তারা বলেন, এখন যে দামে ডিম বিক্রি করছি, এতো বেশি দামে এর আগে কখনও বিক্রি করিনি। তবে গত রোজার ঈদের আগে এক ডজন ডিম ১০৫ টাকা পর্যন্ত বিক্রি করেছি।

ডিমের দাম এতো বেশি কেন- জানতে চাইলে তিনি বলেন, এটা আমরা বলতে পারবো না। দাম বাড়ার কারণ খামারিরাই ভালো বলতে পারবেন। আমরা আড়ত থেকে ডিম কিনে আনি। আড়তে দাম বেশি হলে আমাদেরও বেশি দামে বিক্রি করতে হয়। আড়তে দাম কমলে আমরাও দাম কমিয়ে দেবো।

এদিকে ডিমের দাম বাড়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষেরা। ডিম কিনতে এক ক্রেতা বলেন, কয়েক সপ্তাহ ধরেই ডিমের দাম বাড়ছে। প্রথমে এক ডজনের দাম ৯৫ টাকা থেকে ১০০ টাকা হলো। কিন্তু সপ্তাহ না ঘুরতেই এখন ১১৫ টাকা ডজন হয়েছে।

তিনি বলেন, বাজারে কারো কোনো মনিটরিং নেই। ফলে যে যখন যেভাবে পারছে দাম বাড়িয়ে দিচ্ছে। এতে বিপাকে পড়তে হচ্ছে আমাদের মতো নিম্ন আয়ের মানুষের। দাম বাড়লেও আমাদের কিছু করার নেই। চুপচাপ মেনে নিয়ে বাড়তি দামেই কিনতে হবে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর