,

শেখ রেহানা ফ্রেমবন্দি হলেন প্রধানমন্ত্রীর ক্যামেরায়

news-image

নিউজ ডেস্ক।। বিখ্যাত ব্যক্তিদের সম্পর্কে মানুষ জানতে চায়। তাদের সম্পর্কে আগ্রহের শেষ নেই। সেই বিখ্যাত ব্যক্তি যদি হোন কোনো দেশের প্রধানমন্ত্রী ও তার বোন তাহলে তো কথায় নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানার একটি ছবি তোলছেন। আর এই ছবি ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

তাঁরা দুই বোন। প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব আশরাফুল আলম খোকনের ভাষ্যে, ‘দেশের মানুষের কাছে রেখে যাওয়া বঙ্গবন্ধুর দুই আমানত’। শেখ হাসিনা ও শেখ রেহানা। একজন দেশের প্রধানমন্ত্রী, আরেকজন তাঁর দুঃখ-সুখের ভাগীদার, দেশকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তাঁর পরামর্শক।

দু’জনে যেমন ব্যক্তিগত দুঃখ-বেদনাটা ভাগ করে নেন, তেমনি ভাগ করে নেন হাসি-আনন্দের জন্য মেলা ক্ষণিকটুকুও। অস্ট্রেলিয়ার সিডনিতে এমনই এক স্নিগ্ধ সময় কাটছিল দুই বোনের। একজন দাঁড়িয়েছেন পেছনের পরিপাটি সুন্দর সিডনি শহরকে ব্যাকগ্রাউন্ড করে, আরেকজন তার সেই হাসিমুখ বন্দি করছেন স্মার্টফোনের রঙিন ফ্রেমে।

তাদের ছবি তোলার অসাধারণ মূহূর্তটি ক্যামেরাবন্দি করেছেন আলোকচিত্রী ইয়াসিন কবির জয়। ২০১৭ সালে তোলা ছবিটি শনিবার (২০ অক্টোবর) বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেছেন আশরাফুল আলম খোকন। এরপরই ছবিটি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। উৎস : একুশে টেলিভিশন

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর