,

বিশ্বের দীর্ঘতম সমুদ্র সেতু উদ্বোধন মঙ্গলবার

news-image

অনলাইন ডেস্ক : চীনে নির্মিত বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সেতু ‘হংকং-ঝুহাই-ম্যাকাও ব্রিজ’ চালু করতে পুরোপুরি প্রস্তুত ম্যাকাও। আগামী মঙ্গলবার এটি উদ্বোধন করা হবে। আর জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে বুধবার।

শনিবার চীনের ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চল(এসএআর) সরকারের বরাত দিয়ে একথা জানিয়েছে চীনা সরকার পরিচালিত সংবাদ সংস্থা সিনহুয়া।

এসএআর সরকারের তথ্য ব্যুরো জানিয়েছে, চালু হলে সেতুটি ২৪ ঘণ্টা খোলা রাখা হবে। এই সেতু দিয়ে ম্যাকাও ও হংকংয়ের যাত্রী ও যানবাহনগুলো সরাসরি এক অঞ্চল থেকে আরেকটিতে যাওয়া আসা করতে পারবে।

সেতুটি ব্যবহারের ক্ষেত্রে পর্যটকদের সুবিধার কথা চিন্তা করে ম্যাকাও ও ঝুহাইয়ের মধ্যে কাস্টমস ক্লিয়ারেন্সের জন্য একটি যৌথ তদারকি এবং একবারের ছাড়পত্র নীতি অনুসরণ করা হবে।

নতুন এই কাস্টমস সিস্টেমের অধীনে পর্যটকদের এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে যেতে একবারই ছাড়পত্র দেখাতে হবে। এই প্রক্রিয়া হতে পারে অটোমেটিক বা সেমি-অটোমেটিক বা ম্যানুয়াল।

ব্যুরো’র মতে, পর্যটকদের জন্য দুই ধরনের সরকারি পরিবহন থাকবে। একটি নিয়মিত বাস সার্ভিস এবং আরেকটি শাটল সার্ভিস। এক চেকপয়েন্ট থেকে আরেক চেকপয়েন্টে যেতে-আসতে এই শাটল সার্ভিস ব্যবহার করতে পারবে পর্যটকরা।

গতকাল শুক্রবার সন্ধ্যায় ম্যাকাও এসএআর সরকার ঘোষণা করে, আগামী মঙ্গলবার গুয়াংডং প্রদেশের ঝুহাইতে ‘হংকং-ঝুহাই-ম্যাকাও ব্রিজ’র উদ্বোধন করা হবে। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ম্যাকাওয়ের প্রধান নির্বাহী চুই সাই অন। সেতুটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে বুধবার।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর