,

মোটরসাইকেল কেনার জন্য স্ত্রীকে বিক্রি করে দিলেন স্বামী!

news-image

অনলাইন ডেস্ক : সামান্য কিছু টাকার জন্য নিজের স্ত্রীকে বিক্রি করে দিলেন এক ব্যাক্তি৷ ভারতের মধ্যপ্রদেশের বৈতুল জেলায় এমনই এক ঘটনা ঘটেছে৷ আসলে সেই ব্যাক্তির একটি মোটরসাইকেল কেনার ইচ্ছা ছিল৷ তবে সাধ থাকলেও সাধ্য নেই। তাই স্ত্রীকে ৫০ হাজার টাকায় বিক্রি করে তিনি সেই টাকা দিয়ে একটি মোটরসাইকেল কিনেন৷ সেই ব্যাক্তির একটি দেড় বছরের ছেলে আছে।

জানা যায়, সেই নারীকে তার স্বামী এক দালালের কাছে বিক্রি করার পর ওই দালাল অন্য এক ব্যাক্তির কাছে তাকে আরও চড়া দামে বিক্রি করে দেয়৷ সেই নারীর বাবা পুলিশের কাছে মেয়ে নিঁখোজ হয়ে যাওয়ার অভিযোগ দায়ের করলে ঘটনার কথা সামনে আসে৷ উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার নির্দেশে তদন্তে নেমে নির্যাতিতা সেই নারীকে উদ্ধার করে পুলিশ৷

পুলিশ জানিয়েছে, পুলিশের দল প্রথমে দালালের বাড়িতে গেলে তারা সেখানে কাউকেই খুঁজে পাওয়া যায়নি৷ এরপর তারা সেই নারীকে খুঁজতে শুরু করলে গুনা জেলার চাচৌড়া গ্রামে তাকে পাওয়া যায়৷ তাকে উদ্ধার করার পর পুলিশ অভিযুক্ত স্বামী সাহেব লাল উদকে, দালাল অরবিন্দ মীনা ও দিলীপ পালিওয়ালের বিরুদ্ধে মানব পাচারের ধারায় মামলা দায়ের করেছে৷

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর