,

যুক্তরাষ্ট্র সফরে গেলেন মাহবুব তালুকদার

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্যক্তিগত সফরে যুক্তরাষ্ট্র গেলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। আজ রাত পৌনে ১১টায় তিনি ঢাকা ত্যাগ করেছেন। তবে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে ৩১ অক্টোবরই তিনি দেশে ফিরবেন বলে জানিয়েছেন ইসির কর্মকর্তারা।

এ বিষয়ে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের একান্ত সচিব মুহাম্মদ এনাম উদ্দীন বলেন, আজ রাত পৌনে ১১টায় তিনি ঢাকা ত্যাগ করেছেন।

সফরের বিষয়ে এরআগে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, এটা আমার পারিবারিক সফর। মোট আটজন আমরা আমেরিকায় একত্রিত হব। আমার ছেলে কানাডা থেকে আসবে। আমি সফর শেষ করে ৩১ অক্টোবর দেশে ফিরব।

ইসির কর্মকর্তারা বলেন, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার ব্যক্তিগত সফরে যুক্তরাষ্ট্রে গিয়েছেন। এই সফরের ফলে আজ কমিশনের সভায় তিনি থাকতে পারছেন না।

সম্প্রতি নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সহকারী সচিব মো. শাহ আলম নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের যুক্তরাষ্ট্রে যাওয়ার বিষয়ে একটি আনুষ্ঠানিক চিঠি সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠিয়েছেন।
চিঠিতে বলা হয়েছে, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার ২০ থেকে ৩০ অক্টোবর যুক্তরাষ্ট্র সফর করবেন। এটা হবে তাঁর ব্যক্তিগত সফর।

এদিকে গত সোমবার নোট অব ডিসেন্ট (আপত্তি) দিয়ে নির্বাচন কমিশনের ৩৬তম সভা বর্জন করেন মাহবুব তালুকদার। পরে নোট অব ডিসেন্ট দেওয়ার কারণ জানিয়ে তিনি সাংবাদিকদের বলেন, সভায় তাঁর কিছু প্রস্তাবনা রাখার কথা থাকলেও তাঁকে কথা বলতে দেওয়া হয়নি। তাই প্রতিবাদস্বরূপ তিনি সভা বর্জন করেছেন। বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর