মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কোহলি-মেসির পাশাপাশি মাছ-মাংস বর্জন করেছেন যেসব তারকারা

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্ব এখন প্রাণীজ আমিষ ছেড়ে শাক-সবজির দিকেই ধাবিত হচ্ছে। এমন অসংখ্য মানুষ আছেন যারা নিজেদের ‘ভেগানিস্ট’ ভাবতে ভালোবাসেন। মাছ, মাংস, ডিম তো দূর, এনারা দুধ, ঘি, মধু – সবই ব্রাত্য ভেগানদের ডায়েটে। পুষ্টিবিদরাও ভেগান ডায়েটকে ‘থাম্বস আপ’ দেখিয়েছেন। তারকাদের মধ্যে বিশেষত, বিনোদন জগতে ভেগানদের সংখ্যা ভূরি ভূরি। খেলার দুনিয়াতে, মূলত ফুটবলে ভেগানদের সংখ্যা চোখে পড়ার মতো। তেমনই কয়েকজন সম্পর্কে জেনে নিন:

১. লিওনেল মেসি: পাঁচবার বিশ্বের সেরা ফুটবলার সম্মানিত। তিরিশের ঘরে পা রেখে দিয়েছেন তিনি। তবু, তার অতিবড় ভক্তের পক্ষেও মনে করা মুশকিল, মেসি বড় সময়ের জন্য কবে আহত হয়েছিলেন? বিশ্বের অন্যতম সেরা ফুটবলার, তবু তার ফিটনেস নিয়ে প্রশ্ন উঠবে না। মার্কিংয়ের শিকার হলেও, আহত হয়ে বাইরে বসেন না তিনি। তার কারণ, লিওনেল মেসির ডায়েট। আর্জেন্টিনার অধিনায়ক বরাবরই ভেগান ডায়েটে অভ্যস্ত।

২. বিরাট কোহলি: ভারতের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক যে বিরিয়ানি ভক্ত, সেটা সবাই জাজনে। তবে সাম্প্রতিক ফর্মে ক্রিকেট দুনিয়ায় ঝড় তুলেছেন ভারত অধিনায়ক। এবং তার সম্পূর্ণ কৃতিত্ব দিয়েছেন, নিজের ভেগান ডায়েটকে। মাংস তো দূরের কথা; দুধ, ডিমও খান না তিনি। কখনও খাওয়ার প্রসঙ্গও তোলেন না। ২২ গজে বহুবার মেজাজ হারাতে দেখা গিয়েছিল ভারত অধিনায়ককে। কিন্তু, ভেগান ডায়েটের পর থেকেই নতুন ‘ক্যাপ্টেন কুল’ হওয়ার পথে এগিয়েছেন বিরাট কোহলি।

৩. সার্জিও আগুয়েরো: বর্তমান বিশ্ব ফুটবলের সেরা স্ট্রাইকারদের মধ্যে অন্যতম আগুয়েরো। আর্জেন্টিনার এই ফুটবলার দেশের পাশাপাশি ক্লাব ম্যাঞ্চেস্টার সিটিরও গর্ব। ক্লাবের হয়ে ম্যাচ প্রতি গোলের নজির রয়েছে তরুণ ফুটবলারের। তবে অনেকেই জানেন না, ২০১৮ ফুটবল বিশ্বকাপের জন্য বিশেষত ভেগান ডায়েট শুরু করেছিলেন আগুয়েরো। চিকিৎসকের পরামর্শে, আমিষ থেকে ভেগান খাওয়া শুরু করেছিলেন তিনি।

৪. পিটার সিডল: অজি বোলারের পেস ক্রিকেট দুনিয়ার ব্যাটসম্যানদের কাছে আতঙ্কের। দুর্দান্ত লাইনের পাশাপাশি গতির ব্যবহারে প্রতিপক্ষ ব্যাটসম্যানকে মুহূর্তে আউট করেন ব্রেট লিদের উত্তরসূরী সিডল। আর গতির ব্যবহার করতে মাংস নয় ভেগান ডায়েটই ভরসা তার। এই কারণেই ২০১৫ সালে সিডলের উপর ভিডিয়ো বানিয়েছিল PETA।

৫. ফ্যাবিয়ান ডেল্ফ: ম্যাঞ্চেস্টার সিটির অন্যতম সফল ফুটবলার। ২০১৭-১৮ মরশুমে ক্লাবের সাফল্যের পিছনে ডেল্ফ বড় কারণ। সেন্ট্রাল মিডফিল্ডারের দ্রুততা, দক্ষতা চোখ ধাঁধানো। শুধু ম্যাঞ্চেস্টার সিটি ক্লাব নয়, ইংল্যান্ড ফুটবল দলেরও বড় ভরসা ফ্যাবিয়ান ডেল্ফ। তবে অনেকেই জানেন না, গত বছর থেকেই ভেগান ডায়েট শুরু করেছেন তিনি। এক সাক্ষাৎকারে ডেল্ফ জানিয়েছিলেন, ‘গত কয়েক মাসে আমি যা উন্নতি করেছি। মনে হয় নতুন জীবন।’

এছাড়াও টেনিস তারকা সেরেনা উইলিয়ামস এমনকী এফ-ওয়ান তারকা লুই হ্যামিলটনও মাছ মাংস খান না।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক