,

জাতীয় ঐক্যফ্রন্টকে আবার ফিরিয়ে দিল পুলিশ

news-image

অনলাইন ডেস্ক : নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে আন্দোলনের অংশ হিসেবে ২৪ অক্টোবর সিলেট শহরের রেজিস্ট্রি মাঠে সমাবেশের অনুমতি পায়নি জাতীয় ঐক্যফ্রন্ট।

শনিবার দুপুরে বিএনপি নেতারা জেলা পুলিশ কমিশনারের কার্যালয়ে গিয়ে সমাবেশের জন্য আবেদন করে আসেন। দেড় ঘণ্টা পর পুলিশের পক্ষ থেকে সমাবেশের অনুমতি না দেওয়ার বিষয়টি বিএনপি নেতাদের জানিয়ে দেওয়া হয়।

সিলেট জেলা বিএনপির সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র আবুল কাহের শামীম বার্তা সংস্থা ইউএনবিকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সমাবেশের অনুমতি না মিললেও ২৪ অক্টোবর জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের সিলেট সফর কর্মসূচি অপরিবর্তিত থাকবে।

অনুমতি না দেওয়া প্রসঙ্গে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ জানান, এ বিষয়ে তিনি খোঁজ-খবর নিচ্ছেন।

এর আগে ২৩ অক্টোবর সিলেটে ঐক্যফ্রন্টের কর্মসূচি ছিল। কিন্তু সমাবেশের বিষয়ে পুলিশের অনুমতি না পাওয়ায় পরদিন ২৪ অক্টোবর সমাবেশের তারিখ ঠিক করে ঐক্যফ্রন্ট। কিন্তু ওই দিনও তারা সমাবেশের অনুমতি পায়নি।

গতকাল শুক্রবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, ঐক্যফ্রন্টের সিলেটে আহ্বান করা সমাবেশ বন্ধ করা হয়নি বরং নিরাপত্তাজনিত কারণে আপাতত স্থগিত রাখা হয়েছে। দৈ.আ.স

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর