সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

এতো ভন্ডামি কিভাবে পারে একটা মানুষ! কেউ প্রতিবাদ করতে আসলে…

news-image

‘আপামনি দেখি ‘#মি টু’ নিয়ে আবার লেখালেখি শুরু করছেন! এতো ভন্ডামি কিভাবে পারে একটা মানুষ! কেউ প্রতিবাদ করতে আসলে তাকে দৌড়ানি দিতে আসা, চেনেনা বলে তামাশা করে তাকে ছোট করতে চাওয়া মহিলা আবার ‘#মি টু’ নিয়ে কিভাবে কথা বলে? সে কি আসলে ‘#মি টু’ সম্পর্কে জানে? নাকি তিনি আলোচনায় আসতে চাচ্ছেন? অথবা তিনি ভুলে গেছেন, তিনি কী করেছেন! শর্ট টার্ম মেমরি লস ঘটনা দেখছি! আল্লাহ আর কতো নাটক দেখা লাগবে?’

ক্ষোভ ও উপহাসের সুরে কথাগুলো বলেছেন মডেল-অভিনেত্রী ফারিয়া শাহরিন। শনিবার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে কথাগুলো বলেন এই প্রবাসী অভিনেত্রী।

ফারিয়া শাহরিনের এই স্ট্যাটাস যে কাউকে ইঙ্গিত করে দেয়া, সেটা বুঝতে বাকি নেই। তবে কাকে ইঙ্গিত করে এমন ক্ষোভ ঝেড়েছেন তিনি? প্রশ্নটা করছেন অনেকেই। সেই স্ট্যাটাসের কমেন্ট বক্সে তাকালেও দেখা মেলে এমন জিজ্ঞাসু কিছু ভক্তের মন্তব্য।

ফারিয়ার এই স্ট্যাটাসের হেতু বুঝতে হলে কিছুটা পেছনে ফিরে তাকাতে হবে। মাস কয়েক আগে একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে বিস্ফোরক সব মন্তব্য করেছিলেন ফারিয়া শাহরিন। সেখানে তিনি জানিয়েছিলেন, শোবিজে কাজের জন্য তাকে অনেক নির্মাতা-প্রযোজক অশালীন প্রস্তাব দিয়েছিলেন। এমনকি দেশের অনেক নামি-দামি তারকার দিকেও অভিযোগের আঙুল তোলেন এই সুন্দরী।

সে সময় ফারিয়া শাহরিনের এমন মন্তব্যের পর তুমুল সমালোচনা হয়। তার বিরুদ্ধে সরব হন দেশের অন্যান্য অভিনেত্রীরা। তার মধ্যে একজন ছিলেন সম্মুখে। তিনি বন্যা মির্জা। ফারিয়া শাহরিনের মন্তব্যের সমালোচনা করেছিলেন বন্যা। এমনকি একটি টক-শো’তে এসে প্রকাশ্যেই সমালোচনা করেন তিনি। শুধু তাই নয়, ফারিয়া শাহরিনকে চেনেন না বলেও মন্তব্য করেছিলেন বন্যা।

এদিকে কিছু দিন আগেই একটি গণমাধ্যমে ‘#মি টু’ নিয়ে একটি কলাম লেখেন বন্যা মির্জা। সেখানে তিনি এই আগ্রাসনের বিরুদ্ধে অনেক কথা বলেছেন। কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা ও এসব হেনস্তার বিরুদ্ধে সরব হওয়ার কথা বলেছেন।

ফারিয়া শাহরিনকে নিয়ে বন্যা মির্জার সমালোচনা, এরপর বন্যা মির্জার ‘#মি টু’ বিষয়ে প্রতিবাদী কলাম, এবং ফারিয়ার আজকের ফেসবুক স্ট্যাটাসের মধ্যে যে প্রসঙ্গ একটাই, তা বলার অপেক্ষা রাখে না। সুতরাং ফারিয়ার অভিযোগ কিংবা উপহাসের ইঙ্গিত যে অভিনেত্রী বন্যা মির্জার দিকেই, সেটা জলের মতো পরিষ্কার।

এ জাতীয় আরও খবর

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর

চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু