সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মোটরসাইকেল কেনার জন্য দালালের কাছে স্ত্রীকে বিক্রি করে দিলেন স্বামী!

news-image

আন্তর্জাতিক ডেস্ক: সামান্য কিছু টাকার জন্য নিজের স্ত্রীকে বিক্রি করে দিলেন এক ব্যাক্তি৷ ভারতের মধ্যপ্রদেশের বৈতুল জেলায় এমনই এক ঘটনা ঘটেছে৷ আসলে সেই ব্যাক্তির একটি মোটরসাইকেল কেনার ইচ্ছা ছিল৷ তবে সাধ থাকলেও সাধ্য নেই। তাই স্ত্রীকে ৫০ হাজার টাকায় বিক্রি করে তিনি সেই টাকা দিয়ে একটি মোটরসাইকেল কিনেন৷ সেই ব্যাক্তির একটি দেড় বছরের ছেলে আছে।

জানা যায়, সেই নারীকে তার স্বামী এক দালালের কাছে বিক্রি করার পর ওই দালাল অন্য এক ব্যাক্তির কাছে তাকে আরও চড়া দামে বিক্রি করে দেয়৷ সেই নারীর বাবা পুলিশের কাছে মেয়ে নিঁখোজ হয়ে যাওয়ার অভিযোগ দায়ের করলে ঘটনার কথা সামনে আসে৷ উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার নির্দেশে তদন্তে নেমে নির্যাতিতা সেই নারীকে উদ্ধার করে পুলিশ৷

পুলিশ জানিয়েছে, পুলিশের দল প্রথমে দালালের বাড়িতে গেলে তারা সেখানে কাউকেই খুঁজে পাওয়া যায়নি৷ এরপর তারা সেই নারীকে খুঁজতে শুরু করলে গুনা জেলার চাচৌড়া গ্রামে তাকে পাওয়া যায়৷ তাকে উদ্ধার করার পর পুলিশ অভিযুক্ত স্বামী সাহেব লাল উদকে, দালাল অরবিন্দ মীনা ও দিলীপ পালিওয়ালের বিরুদ্ধে মানব পাচারের ধারায় মামলা দায়ের করেছে৷

এ জাতীয় আরও খবর

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর

চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু