,

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনাকে স্মরণ করব’

news-image

বিনোদন ডেস্ক:
সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন বাংলা রক সংগীতের কিংবদন্তি আইয়ুব বাচ্চু। তার মৃত্যুতে কাঁদছেন কাঁদছেন ভক্তরা, কাঁদছেন তার অনুজ শিল্পীরাও। সেই অনুজদের একজন বাপ্পা মজুমদার। আইয়ুব বাচ্চুকে উৎস্বর্গ করে বেদনার সাগরে ভাসতে ভাসতে গীটারের তারে সুর বেধেছেন তিনি।

শনিবার নিজের ইলেকট্রিক গীটারে আইয়ুব বাচ্চুর জনপ্রিয় কয়েকটি গানের সুর তুলে একটি ভিডিও ফেসবুকে প্রকাশ করেন। ভিডিওটিতে অত্যন্ত আবেগপ্রবণ হয়ে গীটার বাজাতে দেখা গেছে বাপ্পা মজুমদারকে।

ভিডিওটি প্রকাশ করার পাশপাশি আবেগমিশ্রিত ক্যাপশনে লেখেন, ‘ভালোবাসা, সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করছি বাচ্চু ভাইয়ের প্রতি। আমাদেরকে তিনি অসামান্য সৃষ্টি দিয়েছেন, বাংলা গানকে সমৃদ্ধ করেছেন এবং জাতি হিসেবে আমাদেরকে গর্বিত করেছেন। গানের জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা আপনাকে স্মরণ করব। অভিবাদন গ্রহণ করুন। আমি আমার আবেগ ধরে রাখতে পারছি না।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর