,

বিভিন্ন দেশের সুন্দরীদের পাশে বাংলাদেশের ঐশী

news-image

বিনোদন ডেস্ক : ব্রিনিক গিবসন (দ্য বাহামাস), জান্নাতুল ফেরদৌস ঐশী (বাংলাদেশ), অ্যাশলে লাশলে (বারবাডোস) ও মারিয়া ভাসিলেভিচ (বেলারুস); মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার অফিশিয়াল ওয়েবসাইটে এভাবেই দেখা যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের সুন্দরীদের। আর তাদের মধ্যেই দেখা যাচ্ছে লাল-সবুজের দেশের পিরোজপুরের মেয়ে ঐশীকে।

মিস ওয়ার্ল্ড-এর ওয়েব সাইটে সম্প্রতি যুক্ত হয়েছে ঐশীর নাম ও ছবি। এখন পর্যন্ত ১২১টি দেশের প্রতিযোগী চূড়ান্ত হয়েছে মূল প্রতিযোগিতার জন্য। আরো কয়েকটি দেশ চূড়ান্ত হওয়া বাকি আছে বলে জানা গেছে।

মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার অফিসিয়াল ওয়েবসাইটের ‘কনটেস্টেন্টস’ অপশনে গেলেই দেখা মেলে ঐশীর। প্রথম থেকে গণনা করলে ঐশী রয়েছেন ১০তম স্থানে। দেশের নাম ও পতাকার সঙ্গে মোহময়ী একটি ছবিতে দেখা যাচ্ছে ঐশীকে।

ঐশীর ছবিতে ক্লিক করলে তার সম্পর্কে কিছু তথ্যের যোগান পাওয়া যায়। সেখানে লেখা আছে, তার বয়স ১৮ বছর। উচ্চতা সাড়ে ৫ ফুট। তার বাবা বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার পেয়েছিলেন, এটাই ঐশীর জীবনের সবচেয়ে গর্বের মুহূর্ত। নাচ-গানে পারদর্শী এই অষ্টাদশী পিয়ানো বাজাতে পারেন। বাংলাদেশের জাতীয় সংগীত তার প্রিয় গান। ভ্রমণ, সাঁতার ও জগিং উপভোগ করেন তিনি। ঐশীর নীতিবাক্য হলো, ‘পৃথিবীর সব মানুষ সমান ও মানুষের জন্য শিক্ষা খুব জরুরি।’

ঐশীর এই দুটি ছবিও মিস ওয়ার্ল্ড-এর ওয়েবসাইটে রয়েছে

প্রোফাইল ছবি ছাড়াও মিস ওয়ার্ল্ড অফিশিয়াল ওয়েবসাইটে ঐশীর আরো দুটি ছবি দেয়া আছে। এর একটি তোলা হয়েছে তাদের বাড়ির ছাদে। অন্যটিতে কালো পোশাকে সাইকেল চালাচ্ছেন তিনি।

‘মিস ওয়ার্ল্ড’-এর মূল প্রতিযোগিতা শুরু হবে আগামী ৮ ডিসেম্বর চীনের সানাইয়া সিটি এরেনায়। গতবারও এখানেই ‘মিস ওয়ার্ল্ড’ অনুষ্ঠিত হয়েছিলো। এতে অংশ নেয়ার জন্য আগামী ২ ডিসেম্বর চীনে উদ্দেশ্য রওনা দেবেন বাংলাদেশের ঐশী।

প্রসঙ্গত, গত ১ অক্টোবর রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটির উৎসব হলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ ঘোষণা করা হয়। এতে বিজয়ীর মুকুট ওঠে ঐশীর মাথায়। প্রতিযোগিতাটির আয়োজন করে অন্তর শোবিজ।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর