,

‘বয়স আর বাড়লো না!’

news-image

বিনোদন ডেস্ক:
রূপালি ভুবনে তার পথচলার শুরু ১৯৯৭ সালে। তখনো ‘ক্রাশ’ শব্দটির জন্ম হয়নি। কিন্তু দর্শকের মনে একজন নায়িকা যেই ভালোবাসার জায়গা দখল করতে পারেন, সেটা ঠিকই নিজের করে নেন তিনি। তারপর সময়ের পিঠে চড়ে পেরিয়ে গেছে দুই দশক। ক্যারিয়ারে চড়াই-উৎরাই ছিলো, কিন্তু তার জনপ্রিয়তায় ভাটা পড়েনি কখনো। বরাবরই সবার প্রিয় নায়িকার তালিকায় তার নামটি প্রথম দিকেই ছিলো। সময়ের সঙ্গে এখন এসেছে নতুন ট্রেন্ড ‘ক্রাশ’। কারো প্রতি প্রচণ্ড ভালোলাগা কাজ করলে তাকে ‘ক্রাশ’ বলা হয় আজকাল। আর দীর্ঘ এই সময়ে তিনি একাধিক প্রজন্মের ক্রাশ’-এ পরিণত হয়ে গেছেন।

এতক্ষণে হয়ত অনেকেই বুঝে গেছেন কার বিষয়ে কথা হচ্ছে। হ্যাঁ, তিনি পূর্ণিমা। ঢাকাই সিনেমার অন্যতম সফল ও সুন্দরী নায়িকা। বয়সের ঘরে যোগ হয়ে গেছে ৩৭ বছর। কিন্তু রূপ-লাবণ্যে এখনো পূর্ণিমা যেন অষ্টাদশী।

শনিবার পূর্ণিমা তার অফিশিয়াল ফেসবুক পেজে তিনটি সেলফি আপলোড করেন। অতি-আধুনিকতা কিংবা সাহসিকতার পরিচয় দিতে গিয়ে তিনি বোল্ড রূপে দেখা দেননি, পূর্ণিমা দেখা দিয়েছেন তার চিরচেনা সাধারণ রূপেই। কিন্তু এই সাধারণের মাঝেই যে তার অনিন্দ্য সৌন্দর্য মিশে আছে, সেটা তার সমস্ত ভক্তেরই জানা কথা। তাইতো আপলোডের পর ভক্তরা হুমড়ি খেয়ে পড়ে ছবিগুলো দেখতে। হাজার হাজার লাইক-কমেন্টে ভরে যায় পূর্ণিমার পোস্টটি।

ছবিগুলোর সঙ্গে পূর্ণিমা একটি ক্যাপশনও দিয়েছেন। লিখেছেন, সব বাধা অতিক্রম করার শক্তি হচ্ছে হাসি।

পূর্ণিমার এই পোস্টে পড়েছে শত শত মন্তব্য। কেউ বলছেন, ‘ক্লাস থ্রী-তে থাকতে আপনার ছবি দেখতাম। তখন আপনি যেমন ছিলেন, এখনো ঠিক তেমনই আছেন।’

কেউ মন্তব্য করেছেন, ‘দিন দিন আপনি জাতির ক্রাশ হয়ে উঠছেন’, কারো মন্তব্য- ‘বয়স আর বাড়লো না’; আবার কেউ বলছেন, ‘একটা মানুষ কতজনের ক্রাশ হতে পারে!’

পূর্ণিমার এই রূপের রহস্য হয়ত কেউ জানে না। তবে তার এই অনিন্দ্য সৌন্দর্যে ডুবে থাকতে পছন্দ করেন যে কেউ। এখনো তরুণ প্রজন্মের কাছে সবচেয়ে বেশি প্রিয় নায়িকা তিনিই। তার মিষ্টি হাসির মুখটি যেন তাদের চোখে ভালোলাগার রংধনু এঁকে দেয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর