,

জিম্বাবুয়ে সিরিজের আগে চোট আক্রান্ত ক্রিকেটারদের সর্বশেষ অবস্থা

news-image

হঠাৎ করেই চোটে আক্রান্ত হয়ে পড়েছেন বাংলাদেশের সেরা ক্রিকেটাররা। সিনিয়র পাঁঁচজন মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক এবং মাহমুদুল্লাহর পাশাপাশি চোটে পড়েছেন পেসার রুবেল হোসেনও। জিম্বাবুয়ে সিরিজে তাকে নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। সাকিব-তামিম তো সিরিজে খেলতেই পারবেন না। রুবেলের পাশাপাশি চিন্তা আছে অধিনায়ক মাশরাফিকে নিয়েও!

তীব্র জ্বর নিয়ে হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল রুবেল হোসেনকে। আজ শনিবার বিকালে তিনি টিম হোটেলে যোগ দিয়েছেন। মিরপুরে সংবাদ সম্মেলনে রুবেলের চোটের সর্বশেষ অবস্থা নিয়ে টাইগার ক্যাপ্টেন বললেন, ‘ওর গায়ে জ্বর ছিল, অ্যান্টিবায়োটিক খেয়েছে। বিষয়টা ফিজিও ভালোভাবে পর্যবেক্ষণ করছে।’

পাঁজরে ব্যথা পাওয়া মুশফিকুর রহিম অনেকটাই ফিট আছেন। কিন্তু অধিনায়ক মাশরাফিই তো ছোটখাট বেশ কিছু চোটে আক্রান্ত! চিন্তা আছে অধিনায়ককে নিয়েও। এশিয়া কাপে পাওয়া কনিষ্ঠ আঙুলে ছোট চিড় ধরেছিল। ব্যথা এখনও আছে। ওই টুর্নামেন্টে ব্যথা পেয়েছিলেন ঊরুতেও। অধিনায়ককে নতুন করে ভোগাচ্ছে কুঁচকির ব্যথা। টিম ম্যানেজম্যান্টের পক্ষ থেকে যদিও বলা হচ্ছে যে, ম্যাশের চোট ততটা গুরুতর নয় এবং রবিবার সিরিজের প্রথম ওয়ানডে থেকেই খেলবেন তিনি।

নিজের চোট নিয়ে ম্যাশ বলেন, ‘আমি একটা সংস্করণে (ওয়ানডে) খেলি। অন্যদের ক্ষেত্রে যেটা হয়, তারা সব ফরম্যাটে খেলে। কেউ যদি টিমে না থাকে সে চার দিনের ম্যাচও খেলতে পারবে। যেটা আমার ক্ষেত্রে হয় না। আমাকে আন্তর্জাতিক ক্রিকেট ও অনুশীলনের ওপর নির্ভর করতে হয়। আল্লাহর রহমতে ভালোর দিকে আছি।’

সব ঠিক থাকার পরেও বিকল্প ভেবে রাখা হয়েছে। রুবেল যদি শেষ পর্যন্ত না খেলতে পারেন তবে তৃতীয় পেসার হিসেবে সাইফউদ্দিনকে প্রথম ওয়ানডেতে দেখা যেতে পারেন। তিন পেসার ও দুই বিশেষজ্ঞ স্পিনার নিয়েই একাদশ সাজানোর সম্ভাবনা বেশি। নতুন খেলোয়াড় হিসেবে অভিষেক হয়ে যেতে পারে ফজলে রাব্বির। তবে এক ম্যাচ খেলিয়ে তাকে বাদ দেওয়ার পক্ষে নয় টিম ম্যানেজম্যান্ট। মাশরাফিও নবাগতদের বেশি কিছু ম্যাচ সুযোগ দেওয়ার পক্ষে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর