,

শিক্ষক-ডাক্তার প্রেমের ভয়ঙ্কর পরিসমাপ্তি!

news-image

প্রেমিক শিনজিস বিকেনোভ হলেন- পেশায় একজন শিক্ষক। আর প্রেমিকা নাজারকে বেকজোনোভা হলেন- সদ্য পাস করা একজন ডাক্তার। এই প্রেমিক জুটি ঘর বাঁধতে চেয়েছিল। কিন্তু, তাদের মাঝে দেয়াল হয়ে দাঁড়ায় প্রেমিকার পরিবার।

পরিবারের বাধার কারণে এক পর্যায় গিয়ে ডাক্তার প্রেমিকা তার বাবা-মার কথা মতো শিক্ষক প্রেমিককে প্রত্যাখ্যান করে। এর পরেই এক ভয়ঙ্কর কাণ্ড করে বসে ঘাতক প্রেমিক।

ব্রিটিশ পত্রিকা ডেইলি মেইলের খবর অনুযায়ী, সম্প্রতি কাজাখস্তানের একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে পাস করা জুনিয়র ডাক্তার নাজারকে বেকজোনোভাকে (২১) বিয়ের প্রস্তাব দেন শিক্ষক শিনজিস বিকেনোভ (২৬)। কিন্তু, প্রেমিকা তা প্রত্যাখ্যান করেন। কারণ ওই প্রেমিকার বাবা-মা চান না তিনি ওই শিক্ষককে বিয়ে করুক।

এ ঘটনার পর প্রচন্ড ক্ষুব্ধ হন প্রেমিক। ওই শিক্ষক প্রেমিক তার ডাক্তার প্রেমিকার দেহ থেকে মাথা আলাদা করে দেন। যখন ওই শিক্ষক হত্যাকাণ্ডটি ঘটান তখন প্রেমিকা তার নিজের একটি প্রাইভেটকারে ছিল। এ কারণে ঘটনাটি কেউ বুঝতে পারেনি।

এখানেই শেষ নয়, এরপর একটি নোট লিখে নিজের দেহে নিজেও ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই প্রেমিক। কিন্তু, ঘটনাক্রমে বেঁচে যান শিনজিস বিকেনোভ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর