,

প্রথম ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

news-image

ফেভারিট হিসেবেই সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। শক্তির বিচারে প্রায় সব দিক থেকেই এগিয়ে রয়েছে স্বাগতিকরা। আগামীকাল (২১ অক্টোবর) জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচ শুরু দুপুর আড়াইটায়। এদিকে বিশ্বকাপের আগে এই সিরিজকে টাইগারদের জন্য অনেক গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করছেন অধিনায়ক মাশরাফি মর্তুজা।

প্রথম ম্যাচ সামনে রেখে আয়োজিত সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ গুরুত্বপূর্ণ।’ অপরদিকে জিম্বাবুয়ে অধিনায়ক হ্যামিলটন মাসাকাদজা বলেছেন, ‘সিরিজটি প্রতিযোগীপূর্ণ হবে।’ এবং সিরিজে জিম্বাবুয়েকে ফেবারিট হিসেবে উল্লেখ করেছেন তিনি।

এই সিরিজে দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে এক্সপেরিমেন্ট করা সম্পর্কে টাইগার অধিনায়ক বললেন, বাংলাদেশের অন্যতম সেরা এই অধিনায়ক আরও বলেন, ‘অন্য দেশে বিশ্বকাপের মতো বড় আসরের আগে তারা কিছু প্লেয়ারকে দেখে নিতে চায়। তখন তারা জয়-পরাজয়ের চেয়ে খেলোয়াড় তৈরি করে নেয়ায় বেশি গুরুত্ব দেয়। তবে আমাদেরও সেই মাইন্ড সেটাপে পরিবর্তন আসছে।’

এদিকে জ্বর ও টনসিলের ব্যথার জন্য পেসার রুবেল হোসেনের খেলা কিছুটা অনিশ্চিত হয়ে পড়েছে। তিনি না খেললে কাল কন্ডিশন বিবেচনায় সাইফউদ্দিন বা নাজমুল ইসলাম অপু দলে সুযোগ পেতে পারেন। লিটন দাসের সাথে ওপেন করতে পারেন নাজমুল ইসলাম শান্ত। ওয়ান ডাউনে কে খেলবেন তা এখন বলা মুশকিল। ইমরুল কিংবা মিথুনই হতে পারেন বেস্ট চয়েস। এছাড়া অন্য দিনের মতই থাকবে ব্যাটিং অর্ডার। বল হাতে অধিনায়ক মাশরাফির সঙ্গী হবেন মোস্তাফিজ। প্রয়োজনের তাগিদে মিরাজকেও দেখা যেতে পারে নতুন বলে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, মোহাম্মাদ মিথুন, মাহমুদুল্লাহ রিয়াদ, ফজলে রাব্বি, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর