,

বাংলাদেশ-জিম্বাবুয়ে মুখোমুখি দেখায় এগিয়ে কে?

news-image

বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে রবিবার। মিরপুর শেরে বাংলা জাতয়ি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর আড়াইটায়। এই ম্যাচটি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার ৭০তম ওয়ানডে ম্যাচ।

সর্বশেষ ২০০১ সালে বাংলাদেশে কোনো ওয়ানডে সিরিজ জিতেছিল জিম্বাবুয়ে। এরপর থেকে দেশের মাটিতে তাদের বিপক্ষে টানা সাতটি সিরিজে জিতেছে বাংলাদেশ। যার শেষ দুটিতে হোয়াইটওয়াশ করেছে অতিথিদের।

তারপরও বাংলাদেশের বিপক্ষে বেশ আত্মবিশ্বাসী জিম্বাবুয়ে অধিনায়ক। গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হ্যামিল্টন মাসাকাদজা বলেন, ‘বাংলাদেশের ভেতর-বাহির সবই চেনা। তাই অন্য যেকোনো প্রতিপক্ষের চেয়ে বাংলাদেশের বিপক্ষে জেতার সম্ভাবনা বেশি।’

বাংলাদেশ-জিম্বাবুয়ে এখন পর্যন্ত মোট ৬৯টি ওয়ানডে ম্যাচ খেলেছে। তার মধ্যে ৪১টি ম্যাচ জিতেছে টাইগাররা। বাকী ২৮টি ম্যাচে জয় পেয়েছে জিম্বাবুয়ে।

১৯৯৭ সালে প্রথমবারের মতো জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ম্যাচ খেলেছিল বাংলাদেশ। ওই ম্যাচে বাংলাদেশ হেরেছিল ৪৮ রানে। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ১০টি ওয়য়ানডে ম্যাচে হারে বাংলাদেশ। ১১ ও ১২তম ম্যাচ পরিত্যক্ত হয়েছিল। ১৩তম ম্যাচে জয় পেয়েছিল টাইগাররা।

২০০৪ সালে হারারেতে হওয়া ওই ম্যাচে বাংলাদেশ জয় পায় ৮ রানে। এই একটি ম্যাচে জয় পাওয়ার পর টানা চার ম্যাচে হারে বাংলাদেশ কিন্তু পরে টানা তিনটি জয় পায় টাইগাররা। এরপর থেকে জিম্বাবুয়ের বিপক্ষে আধিপত্য বিস্তার করে একের পর এক সাফল্য পেতে থাকে লাল-সবুজের জার্সিধারীরা।

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে সর্বশেষ দশ ম্যাচের দশটিতেই জয় পেয়েছে বাংলাদেশ। ২০১৪ সালে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ও ২০১৫ সালে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে বাংলাদেশ হোয়াইটওয়াশ করে। আর গত জানুয়ারিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে দুইটি ম্যাচ খেলে দুইটিতেই বাংলাদেশ জয় পায়।

দুই দলের মধ্যে হওয়া ওয়ানডে ম্যাচ সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটসম্যান বাংলাদেশের সাকিব আল হাসান। ৪৫ ম্যাচে ১৪০৪ রান করেছেন তিনি। এর মধ্যে তার তিনটি সেঞ্চুরি ও সাতটি হাফ সেঞ্চুরি রয়েছে। এই তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন তামিম ইকবাল। ৩৮ ম্যাচ খেলে ১৩৭৪ রান করেছেন তিনি। এর মধ্যে একটি সেঞ্চুরি ও নয়টি হাফ সেঞ্চুরি রয়েছে তার।

ব্যাটিংয়ের ন্যায় বোলিংয়েও শীর্ষে আছেন সাকিব আল হাসান। তার উইকেট সংখ্যা ৭৪টি। ৬২টি উইকেট শিকার করে দ্বিতীয় অবস্থানে আছেন টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা। ৫৬ উইকেট নিয়ে তৃতীয় অবস্থানে আছেন বাংলাদেশের আব্দুর রাজ্জাক।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর