,

চাকরি পেতে ‘কুমারীত্ব’ পরীক্ষা দিতে হয় যে দেশে

news-image

আন্তর্জাতিক ডেস্ক: সমাজ আর সভ্যতা নিয়ে মানুষ যতই তর্ক তলুক না কেন, এখনও বিশ্বে নারীদের সমান অধিকার প্রতিষ্ঠিত করা যায়নি। তাইতো নারীদের নানা রকম নির্যাতন আর অবহেলার মাধ্যমে টিকে থাকতে হচ্ছে পুরুষশাসিত এ সমাজে। এবার সেই পরুষ শাসিত সমাজের উৎকৃষ্ট উদাহরণ হয়ে দাঁড়িয়েছে ইন্দোনেশিয়া। দেশটির পুলিশ বাহিনীতে যোগ দিতে হলে নারীদের দিতে হবে কুমারীত্ব পরীক্ষা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম এবিসি নিউজের প্রতিবেদন বলা হচ্ছে, সম্প্রতি দেশটির পুলিশ বাহিনীতে নারী সদস্য নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর্তৃপক্ষ। তাদের ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, পুলিশে চাকরি পেতে হলে নারীদের কুমারী হওয়ার কথা বলা হয়েছে। এছাড়া শুধু কুমারী নয় তাদেরকে সুন্দরীও হতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম আর ইন্টারনেট দুনিয়ায় এই নিয়োগ বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়েছে।

এবিসির প্রতিবেদনে বলা হয়, পুলিশে যেসব নারী যোগ দিতে চান তাদেরকে ‘টু ফিঙ্গার টেস্ট’ নামের একটি আদিম ও অপমানজনক পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষার মাধ্যমে দেখা হবে ওই নারী কুমারী কি-না।

দেশটির পুলিশ বাহিনীতে নারীদের নিয়োগের ক্ষেত্রে এমন শর্ত দেয়ায় নড়েচড়ে বসেছেন বিশ্বের মানবাধিকার সংস্থাগুলো। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের মুখপাত্র আন্দ্রেয়া হারসোনো জানিয়েছেন, ইন্দোনেশিয়ার পুলিশ বাহিনী মনে করছে যৌন ভাবে সক্ষম কোনও নারীকে নিয়োগ দেয়া সম্ভব না। তাদের এমন মন্তব্য এবং শর্ত নারীদের ছোট করে। যা নারী স্বাধীনতা প্রতিষ্ঠায় অন্যতম বাঁধা।

উল্লেখ্য, এর আগে ‘টু ফিঙ্গার টেস্ট’ নিয়ে অনেক বিতর্ক হয়েছে বিশ্বজুড়ে। অনেকেই এই পরীক্ষাকে অপমানজনক ও অবৈজ্ঞানিক বলে বর্ণনা করেছেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর