,

কোটিপতি হলেন এই নারী! তার জীবনকাহিনী শুনলে চোখের পানি ধরে রাখতে পারবেন না

news-image

‘কন বানেগা ক্রোড়পতি’র ১০ম সিজনের প্রথম কোটিপতি হলেন বিনীতা জৈন। ১৪টি প্রশ্নের উত্তর দিয়ে এক কোটি টাকা জিতে নিলেন তিনি। জানা গেছে, তিনি প্রাইভেট পড়ান। কিন্তু অাসামের গুয়াহাটির বাসিন্দা বিনীতার কাহিনী সেখানেই শেষ নয়।

ওই শোতেই তিনি জানিয়েছেন তার জীবনের গল্প। হট সিটে বসে বিনীতা জানান, ২০০৩ সালের ফেব্রুয়ারি মাসে তার স্বামী ব্যবসার কাজে ভিন রাজ্যে যান। কিন্তু আর ফিরে আসেননি। তার স্বামীকে নাকি জঙ্গিরা অপহরণ করেছিল। তার পরে তাকে মৃত বলে ঘোষণা করা হলেও বিনীতারা তার মরদেহ কোনো দিন পাননি।

প্রথম দেড় বছর তারা অনেক খোঁজ করেছেন। অপেক্ষাও করেছেন যদি স্বামী ফিরে আসে। কিন্তু সেই অপেক্ষা আর শেষ হয়নি। এর পর বিনীতা একটি কোচিং সেন্টার খুলে পড়ানো শুরু করেন। যাতে তার এক ছেলে ও এক মেয়েকে বড় করার খরচ জোগাতে পারেন। সাতজন ছাত্রছাত্রী নিয়ে তিনি সেন্টারটি চালু করেন। এখন তিনি একশ ২৫ জন শিক্ষার্থীকে সোশ্যাল স্টাডিজ ও ইংরেজি পড়ান। এই কাহিনী শুনে শোয়ের হোস্ট অমিতাভ বচ্চন বিনীতার সাহস ও দৃঢ়তার প্রশংসা করে বলেন, বিনীতার মতো মানুষের জন্যই তিনি প্রতিদিন এগিয়ে চলার রসদ পান।

এখন পর্যন্ত ‘কন বানেগা ক্রোড়পতি’র এই পর্বে একজন টিকিট চেকার সোমেশকুমার চৌধুরী ও গুজরাটের একজন গ্রাফিক্স ডিজাইনার সন্দীপ সাভালিয়া ২৫ লাখ টাকা করে জিতেছেন। কিন্তু এই মওসুমে এক কোটি টাকা প্রথম জিতলেন বিনীতাই। গত পর্বে জামশেদপুরের অনামিকা মজুমদার এই কুইজ শোতে এক কোটি টাকা জিতেছিলেন।

সূত্র: কালের কণ্ঠ

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর