,

পরাজয়টা আমরা খুব বেশি নিতে পারি না: মাশরাফি

news-image

স্পোর্টস ডেস্ক: একটা সময়ে জিম্বাবুয়ে ছাড়া বাকিদের সঙ্গে ক্রিকেটীয় লড়াইয়ে সেভাবে পেরে উঠত না বাংলাদেশ দল। কিন্তু সাম্প্রতিক সময়ে দেশে এবং বাইরে দুর্দান্ত খেলছে টাইগাররা। ক্রিকেট বিশ্বের পরাশক্তিধর দলগুলোর সঙ্গে পাল্লা দিয়েই লড়াই করছে বাংলাদেশ। যে কারণে জিম্বাবুয়ের মতো দুর্বল দলের সঙ্গে পরাজয় এখন কেউই মেনে নিতে পারেন না। এমনটিই বলছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

রোববার থেকে শুরু হবে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। তার আগে শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘জিম্বাবুয়ে সিরিজে জয়-পরাজয় যাই হোক তা মেনে নিয়ে আমরা হয়ত তিন থেকে চারটা প্লেয়ারকে খেলাতে পারতাম। তবে আমাদের কালচারে এটা সবাই কিভাবে নেবে সেটা মেটার করে। কারণ হারটা আমরা খুব সহজে নিতে পারি না। যখন টিম সিলেকশন হয় তখন এই জায়গাটায় আমাদের চিন্তায় থাকতে হয়। এটা নিয়ে আলোচনা না হলেও ব্যাকআপ মাইন্ডে অনেক কিছু থাকে।’

বাংলাদেশের অন্যতম সেরা এই অধিনায়ক আরও বলেন, ‘অন্য দেশে বিশ্বকাপের মতো বড় আসরের আগে তারা কিছু প্লেয়ারকে দেখে নিতে চায়। তখন তারা জয়-পরাজয়ের চেয়ে খেলোয়াড় তৈরি করে নেয়ায় বেশি গুরুত্ব দেয়। তবে আমাদেরও সেই মাইন্ড সেটাপে পরিবর্তন আসছে।’

২০১৯ সালে বিশ্বকাপ। তার আগে দলে ব্যাকাপ তৈরি করতে ঘরোয়া লিগের নিয়মিত পারফর্মার ফজলে মাহমুদ রাব্বিকে জিম্বাবুয়ে সিরিজে দলে নেয়া হয়েছে। দলে ফেরানো হয়েছে পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিনকে। দলে এসেই যে তারা ঘরোয়া ক্রিকেটের মতো রান পাবেন তা কিন্তু নয়।

এমনটি জানিয়ে মাশরাফি বলেন, ‘আসলে ঘরোয়া ক্রিকেটে একজন রান করে আসলেও আন্তর্জাতিকে এসেই কিন্তু সে রান পাবে না। তাকে সময় দিতে হবে। পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হবে। এটা আমাদেরও মেনে নিতে হবে। হঠাৎ করেই তো আর ফল পাওয়া যাবে না।’

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর