,

কদমতলীতে ট্রলি ব্যাগে মিলল খণ্ডিত লাশ

news-image

রাজধানীর কদমতলীতে একটি ট্রলি ব্যাগ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে কদমতলীতে ময়লার স্তুপ থেকে ট্রলি ব্যাগটি উদ্ধার করা হয়।

এ বিষয়টি নিশ্চিত করে কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল বলেন, কোমর থেকে হাঁটু পর্যন্ত অংশ দুটি একটি ট্রলি ব্যাগের ভেতরে এবং আরেকটি স্কুল ব্যাগে পাওয়া যায়।

তিনি আরো বলেন, উদ্ধারকৃত খণ্ডিত অংশ নারী না পুরুষের তা বোঝা যায়নি। তবে পুলিশের ধারণা এটি কোনো পুরুষের দেহের অংশ হবে। ময়লার স্তুপে পাওয়া ট্রলি ব্যাগটি টোকাইরা দেখতে পেয়ে নাড়াচাড়া করছিল। পরে এর থেকে দুর্গন্ধ বের হলে পুলিশকে খবর দেওয়া হয়।

ওসি জানান, উদ্ধারকৃত মানবদেহের খণ্ডিত অংশ দুইটি ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) মর্গে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

ফুলবাড়ীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত : সভাপতি রতন-সম্পাদক আনন্দ নির্বাচিত

ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার ভূমিকম্প

মার্চের মধ্যে উদ্বোধন হবে পদ্মা ব্যারেজ

মুগদা হাসপাতালে অনিয়ম নিয়ে কঠোর হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

গাজীপুরের যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রধানমন্ত্রী

বৃষ্টি কমে বাড়তে পারে গরম

চার দফা কমার পর আবার বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মোদি-শি বৈঠকে ভারত-চীন সম্পর্ক স্বাভাবিকের বার্তা

রিজভীকে উপদেষ্টা হতে অনুরোধ ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের