,

আইয়ুব বাচ্চুকে বরণ করে নিতে হাজারও মানুষের ঢল

news-image

শেষ বারের মতো নানা বাড়িতে আনা হয়েছে কিংবদন্তি সঙ্গীতশিল্পী আইয়ুব বাচ্চুর নিষ্প্রাণ দেহ। শনিবার (২০ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিটে ইউএস বাংলার একটি ফ্লাইটে শাহ আমানত বিমানবন্দরে মরদেহ পৌঁছায়। সেখানে ১০টা ৫০ মিনিটে মরদেহটি গ্রহণ করেন চট্টগ্রামের সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। পরে ১১টা ১০ মিনিটে মরদেহবাহী গাড়ি দক্ষিণ পূর্ব মাদারবাড়িতে আইয়ুব বাচ্চুর নানার বাড়ির উদ্দেশে রওনা দেয়।

এদিকে প্রিয় শিল্পীকে একনজর দেখতে দূর-দূরান্ত থেকে দক্ষিণ পূর্ব মাদারবাড়িতে হাজির হয়েছেন হাজার হাজার ভক্ত-অনুরাগী। বিশৃঙ্খলা এড়াতে মেয়র আ জ ম নাছির উদ্দিন শিল্পীর নানার বাড়িতে ভীড় না করার জন্য সবাইকে অনুরোধ করেন। নগরীর জমিয়াতুল ফালাহ্ জাতীয় মসজিদ ময়দানে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত তার কফিন সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে বলে জানান সিটি মেয়র।

আইয়ুব বাচ্চুকে শেষবারের মতো দেখতে সকাল ৯টা থেকে লাইন ধরে অপেক্ষা করছে হাজার হাজার ভক্ত। শুরু থেকেই বিশৃঙ্খলা এড়াতে ভক্তদের লাইনে দাঁড়াতে বাধ্য করে পুলিশ। পুরো এলাকার নিরাপত্তায় পুলিশ সদস্যরা তৎপর রয়েছেন।

গত (১৮ অক্টোবর) বৃহস্পতিবার সকালে না ফেরার দেশে চলে যান আইয়ুব বাচ্চু। শুক্রবার বাদ জুমা জাতীয় ঈদগাহে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ নেয়া হয় তার গানের স্টুডিও মগবাজারে ‘এবি কিচেনে’। সেখানে তার দ্বিতীয় জানাজা হয়। এরপর মরদেহ নেওয়া হয় চ্যানেল আই কার্যালয়ে। সেখানে তৃতীয় জানাজা হয়।

এর আগে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহ রাখা হয় সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য।

আইয়ুব বাচ্চুর স্মরণে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে খোলা হয়েছে শোক বই। শুক্রবার সকালে প্রেসক্লাবের সামনে এ শোক বই খোলা হয়। এরপর থেকে তার ভক্তরা লাইন ধরে শোক বইয়ে বিভিন্ন আবেগঘন মন্তব্য লিখছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর