সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশখালীতে ছয় দস্যু বাহিনীর ৪৩ সদস্যের আত্মসমর্পণ

news-image

মহেশখালী প্রতিনিধি : কক্সবাজারের মহেশখালীতে উপকূলীয় এলাকার ছয় দস্যু বাহিনীর ৪৩ সদস্য আত্মসমর্পণ করেছেন।

শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হাতে অস্ত্র জমা দিয়ে তারা আত্মসমর্পণ করেন।

এসময় দস্যু বাহিনীর সদস্যরা আধুনিক এসএমজিসহ ৯৪টি বন্দুক ও আট হাজার রাউন্ড গুলি জমা দেন।

এদিন মহেশখালীতে এ আত্মসমর্পণ অনুষ্ঠানের আয়োজন করে র‌্যাব।

সূত্র জানায়, কক্সবাজারের উপকূলীয় মহেশখালী-কুতুবদিয়া দ্বীপসহ উপকূলীয় এলাকায় বর্তমানে একাধিক সন্ত্রাসী বাহিনী সক্রিয় রয়েছে।

একাধিক দস্যু বাহিনীর শত শত সদস্য সমুদ্র উপকূলীয় পাহাড়ি এলাকায় ত্রাস চালিয়ে আসছিল।

সর্বশেষ গত কয়েকদিন আগেও মহেশখালীর সোনাদিয়াসহ আশপাশের এলাকায় একাধিক ট্রলার দস্যুতার শিকার হয়।

একইভাবে উপকূলে সন্ত্রাসী গ্রুপগুলো ধারাবাহিকভাবে সন্ত্রাস করে আসছিল।

তালিকাভূক্ত এসব সন্ত্রাসী তাদের অস্ত্র ও গোলাবারুদ জমা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রত্যয় জানিয়েছেন।

এমন পটভূমিতে র‌্যাবের উদ্যোগে বড় আয়োজনের মাধ্যমে এ আত্মসমর্পণ অনুষ্ঠান সম্পন্ন হচ্ছে।

এদিকে মহেশখালী-কুতুবদিয়া এলাকার এসব সন্ত্রাসী আইনের আওতায় চলে আসার ঘটনায় খুশি উপকূলীয় এলাকার মানুষ।

সর্বশেষ তথ্যে জানা গেছে, উপকূলীয় এলাকার আলোচিত সন্ত্রাসী গ্রুপ কালাবদা বাহিনী, জালাল বাহিনী, আনজু বাহিনী, রমিজ বাহিনী, আলা উদ্দিন বাহিনী ও আয়ুব বাহিনীর ৪৩ জন সদস্য আধুনিক এসএমজিসহ ৯৪ টি অস্ত্র ও ৭ হাজার ৬ শত ৩৭ রাউন্ড গুলিসহ আত্মসমর্পণ করেন।

বেলা সাড়ে ১১ টায় শুরু হয়ে এ আত্মসমর্পণ অনুষ্ঠান বেলা ১২টা ৪০ মিনিটে এ রির্পোট লেখা পর্যন্ত চলছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আছেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, র‌্যাব-৭ এর প্রধান লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

‘হাসির রাজা’ দিলদারকে হারানোর দিন আজ

মেসিকে ঘুম পাড়িয়ে দেবে ইংল্যান্ড!

ঢাকার রাস্তায় আজও সঙ্গী বৃষ্টির ভোগান্তি

তাপপ্রবাহ : জুনের শেষ ৮ দিনে ইউরোপে ১০ হাজার মৃত্যু

বরিশাল পৌঁছেছেন প্রধানমন্ত্রী, অংশ নিয়েছেন বৃক্ষরোপণ কর্মসূচিতে

ভাত খাওয়ার পর ঘুম পায় কেন?

যাত্রী বেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

চিরনিদ্রায় শায়িত সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার

রেকর্ড গড়ে ১০০ কোটির ক্লাবে সামান্থা

দিনভর পানির নিচে ঢাকা, ভোগান্তিতে নগরবাসী

চট্টগ্রাম বিভাগে বন্যায় প্রাণহানি ৫০, ক্ষতিগ্রস্ত প্রায় ৮০ হাজার বসতঘর

পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বাড়ল ১.৫ শতাংশ থেকে ৫ শতাংশ