,

কম খরচ করেন, পার্টিতেও যান না আনুশকা

news-image

অনলাইন ডেস্ক : বলিউড সিনেমার বাণিজ্যে আনুশকা শর্মা নিঃসন্দেহে অন্যতম সফল অভিনেত্রী—সাহসী, ব্যক্তিত্বসম্পন্ন ও মনের কথা খোলাখুলি বলতে সদা প্রস্তুত তিনি। সিনেমায় ব্যাকগ্রাউন্ড বা পটভূমি না থাকা সত্ত্বেও কাজ দিয়ে তিনি শীর্ষদের একজন হয়েছেন।

সিনেমা ব্যবসাসফল হোক আর না হোক, কখনোই খুব বেশি উত্তেজিত বা হতাশ হন না আনুশকা শর্মা।

অনেক অভিনেতাই তাঁদের পেশা নিয়ে কিছুটা নিরাপত্তাহীনতায় ভোগেন। সেখানে আনুশকা কিছুটা নির্বিকার। কীভাবে তিনি তা পারেন? এ অভিনেত্রী বলেন, ‘যখন আমি অরক্ষিত অবস্থানে ছিলাম, তখনো আমার ভেতর ভীতি ব্যাপারটা ছিল না। আর এখন কেন এসব ভাবব, যখন আমি অনেক বেশি নিরাপদ জায়গায় আছি? যেসব ছবিকে আপনি হ্যাঁ বলছেন, শুধু সেগুলোই নয়, না বলা ছবিগুলোও আপনার ক্যারিয়ার তৈরি করে।’

আনুশকা বলেন, ‘কোনো পরিচালকের সর্বশেষ সিনেমাটি সফল বলেই তাঁর পরবর্তী ছবিটিকে হ্যাঁ বলতে হবে, এটা কোনো কারণ হতে পারে না। আমার জন্য সেটাই দেখার বিষয়, কী নিয়ে তিনি আমার কাছে আসছেন। প্রযোজক বা পরিচালকের সর্বশেষ ছবির সাফল্য বিবেচনা করে আমি কখনোই চুক্তিবদ্ধ হইনি।’

ভারতের সংবাদমাধ্যম ডেকান ক্রনিকেলকে আনুশকা শর্মা আরো বলেন, যদিও অভিনেত্রীদের জীবনধারাকে অসংযত ও ব্যয়বহুল মনে করা হয়, তিনি খুবই সাধারণ জীবনযাপন করেন।

‘পিকে’ অভিনেত্রী বলেন, ‘আমি মনে করি, এ ক্ষেত্রটি বিবেচনায় নিলে খুব ভাগ্যবান ও এগিয়ে আছি। আমি এমন একজন, যে অপ্রয়োজনীয়ভাবে অর্থ খরচ করে না। পার্টি বা অন্য কোথাও যাই না, কারণ ঘর থেকে বের হতে আমার ভালো লাগে না। খুবই সাধারণ ও ঘরমুখী জীবনযাপনের কারণে আমার খুব বেশি অর্থ খরচও হয় না। এটা বেশ ভালো, এর মানে এই নয় যে আমার পকেটে তেমন টাকা নেই।’

আনুশকা শর্মার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘সুই ধাগা : মেইড ইন ইন্ডিয়া’। এ ছবিতে তিনি বরুণ ধাওয়ানের সঙ্গে জুটি বেঁধেছিলেন। বক্স অফিসে ভালো আয় করেছে ছবিটি। ফিল্মফেয়ারের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত এ ছবির আয় ৭৫ কোটি রুপি। সুপারস্টার শাহরুখ খানের সঙ্গে আনুশকার পরবর্তী ছবি ‘জিরো’।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর