,

মুম্বাই ইন্ডিয়ান্স থেকে বাদ পড়লেন মুস্তাফিজ

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বাঁ-হাতি পেসার মুস্তাফিজকে দল থেকে বাদ দিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল মুম্বাই ইন্ডিয়ান্স। তার পরিবর্তে দলে নিয়েছে দক্ষিণ আফিকার পেসার কুইন্টন ডি কককে। মুস্তাফিজ ছাড়াও লংকার স্পিনার আকিলা ধনাঞ্জয়কেও ছেড়ে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। সংবাদ ইএসপিএন।

দক্ষিণ আফ্রিকার ওপেনার ডি কককে দিয়ে আইপিএলের আগামী আসরের কেনা-বেচা শুরু হলো। তিনি আগে কোহলির দল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে ছিলেন।

আইপিএলে কাটার মাস্টার মুস্তাফিজকে প্রথম খেলে ২০১৬ সালের হায়দরাবাদের হয়ে। প্রথমবার হায়দরাবাদের হয়ে চোখ ধাঁধাঁনো পারফর্ম ছিল তার। চ্যাম্পিয়নও হয় হায়দরাবাদ। পরে ইংলিশ লিগ সাক্সেসে ইনজুরির শিকার হন তিনি। ওই ইনজুরি কাটিয়ে খেলায় ফিরলেও পপুরনো মুস্তাফিজকে পাওয়া গেলো না। পরেরবার হায়দরাবাদের হয়ে ইনজুরির কারণে বেশি ম্যাচ পাননি। সর্বশেষ আইপিএলে ইনজুরির কারণে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ঠিক চেনা ছন্দে ছিলেন না তিনি। পরপর তিনটি আইপিএল খেলেছেন তিনি। প্রথম দুই মৌসুম ছিলেন হায়দরাবাদে। আর সর্বশেষ মৌসুমে খেলেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। কিন্তু এবার তাকে ছেড়ে দিল দলটি।

তবে এর আগেই অবশ্য মুস্তাফিজকে বিদেশি লিগ খেলায় নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন জানান, আমি তাকে বলেছি আগামী দু’বছর বিদেশি লিগে সে খেলতে পারবে না। সে বার বার ইনজুরি বয়ে নিয়ে আসবে আর বোর্ডের অধীনে তার ইনজুরি থেকে সেরে ওঠার জন্য পুর্নঃবাসন নেবে এটা হতে পারে না।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর