,

যুক্তরাষ্ট্রের উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন আজ

news-image

নিউজ ডেস্ক : চারদিনের সফরে আজ শনিবার ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক প্রধান উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী এলিস ওয়েলস।

শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর এক মিডিয়া নোটে এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রের উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পও পরিদর্শন করবেন।

ঢাকা সফরকালে রোহিঙ্গা সংকটে যুক্তরাষ্ট্রের অব্যাহত সাড়াদান ও বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচনে সহযোগিতা নিয়েও আলোচনা করবেন এলিস ওয়েলস।

পররাষ্ট্র দফতর জানায়, চারদিনের সফরে ঢাকায় এসে এলিস ওয়েলস বাংলাদেশের সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। তিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন বৈঠকের আলোচনায় অংশ নেবেন।

আগামী ২১ অক্টোবর কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সেখানে তিনি জাতিসংঘ, বেসরকারি সংস্থা ও সরকারি স্থানীয় সংস্থার প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর