,

বিশ্বের সবচেয়ে ছোট কোরআন প্রদর্শনী তুরস্কে

news-image

অনলাইন ডেস্ক : তুরস্কে মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনের সবচেয়ে ছোট পাণ্ডুলিপি প্রদর্শনী চলছে। বৃহস্পতিবার তুর্কি গণমাধ্যম ইয়েনিসাফাক এ খবর দিয়েছে।

এদিন দেশটিতে প্রথমবারের মতো ক্ষুদ্রতম শিল্পকর্মের প্রদর্শনী শুরু হয় আয়ডিন প্রদেশের পশ্চিমাঞ্চলীয় কুসাদাসি জেলায়। এতে নেকাতি কর্কমাজ নামের একজন ক্যালিগ্রাফি আর্টিস্টের হাতে লেখা বিশ্বের সবচেয়ে ছোট এই কোরআনসহ বিভিন্ন শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে, যেগুলো খালি চোখে দেখা অসম্ভব। এটি মাইক্রোস্কোপ ছাড়া পড়া সম্ভব নয়।

কর্কমাজ বিশ্বের তিনজন ক্ষুদ্র ভাস্কর্য নির্মাতাদের একজন। তিন বছরে এক সেন্টিমিটার পরিমাপের এই কোরআন তৈরি করেছেন তিনি। একটি সুই বা পিনের মাথায় রাখা সম্ভব এটি। এক্ষেত্রে তিনি চুল দিয়ে তৈরি একটি ব্রাশ ব্যবহার করেছেন। অসামান্য এই কাজের জন্য তিনি রাতকেই বেছে নিয়েছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর