,

চট্টগ্রামের পথে আইয়ুব বাচ্চুর মরদেহ

news-image

নিজস্ব প্রতিবেদক : কিংবদন্তি ব্যান্ড সংগীত শিল্পী ও গিটারের জাদুকর আইয়ুব বাচ্চুর মরদেহ বিমানে করে ঢাকা থেকে চট্টগ্রামে নেওয়া হচ্ছে। আজ শনিবার সকাল ১০টায় ইউএস বাংলার একটি ফ্লাইটে তার মরদেহটি নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেন আইয়ুব বাচ্চুর স্বজনরা।

এর আগে সকাল ৭টা ৫০ মিনিটে তার মরদেহ বহনকারী অ্যাম্বুল্যান্সটি স্কয়ার হাসপাতাল থেকে শাহজালাল বিমানবন্দরের উদ্দেশে রওনা দেয়। এ সময় স্ত্রী, দুই ছেলে-মেয়ে ও ছোট ভাই পার্থসহ আরো অনেকেই সঙ্গে ছিলেন।

এ ব্যাপারে আইয়ুব বাচ্চুর ব্যান্ড এলআরবির ব্যবস্থাপক শামীম আহমেদ জানান, ইউএস বাংলার বিমানে করে মরদেহটি চট্টগ্রামে নেওয়া হচ্ছে। ইউএস বাংলার পৃষ্ঠপোষকতায় আইয়ুব বাচ্চুর স্বজনসহ ২০ জনের একটি দল একই বিমানে চট্টগ্রামে যাচ্ছেন। স্বজনদের মধ্যে আইয়ুব বাচ্চুর অস্ট্রেলিয়া ও কানাডা প্রবাসী দুই সন্তানও রয়েছে।

তিনি আরো জানান, শনিবার বিকেলে মায়ের কবরের পাশে শায়িত করা হবে জনপ্রিয় এই সংগীত শিল্পীকে। তার মরদেহ প্রথমে সড়কপথে নেয়ার কথা থাকলেও পরে ওই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর