,

পৌনে ৫ কোটি টাকা কুকুরের দাম!

news-image

ডেস্ক রিপোর্ট।। বলা হয়ে থাক মানুষ যখন জঙ্গল ছেড়ে চলে আসা শুরু করে, তখন জঙ্গল থেকে শুধু একটি প্রাণী নিজের ইচ্ছায় মানুষের সাথে বেড় হয়ে আসে। আর সেই প্রানীটি হচ্ছে কুকুর। মানব সমাজে কুকুর গৃহপালিত পশু হিসেবেও পরিচিত। তবে কুকুর প্রভুভক্ত হয়। রাস্তাঘাটে মালিকহীন কতো কুকুর ঘোরাফেরা করে। কিন্তু রাস্তার কুকুরের হয়ত কোনো দাম নেই।

মানুষ কখনো কখনো নিজেকে সিংহ পুরুষ দাবি করে কিংবা প্রশংসা করে। কিন্তু কুকুর কখনো সিংহ হওয়ার যোগ্যতা রাখে না। তবে আপনার এই ধারণা ভুল প্রমাণ করে দিবে এক জাতের কুকুর। কুকুর সিংহ হতে পারে, এবং সেটা তার কর্ম দিয়েই পারে। তাই তার পরিচয় সিংহ কুকুর। বিরল প্রজাতির এই কুকুর হচ্ছে তিব্বতিয়ান মাসটিফ। একে সিংহ সদৃশ কুকুর বলে। সিংহের মতো দেখতে এই কুকুরে একটি ঘেউ চোর ডাকাত কিংবা ছিনতাইকারী ঝেড়ে দৌড় মারবে। হিমালয় অঞ্চলে এই জাতের কুকুরের দেখা মেলে। সেখানেই এরা ভালো থাকে।

পৃথিবীতে কুকুরের যতগুলো জাত আছে এই কুকুরে জাত আকারে সবচেয়ে বড় হয়। নিউইয়র্ক পোস্টের মতে ২০১১ সালে একটি অরিজিনাল তিব্বতিয়ান মাসটিফ কুকুর বিক্রি হয়েছিল ১.৫ মিলিয়ন ইউএস ডলারে। বাংলাদেশি মুদ্রায় যার দাম ১২ কোটি ৩০ লাখ টাকা। সোনালী রংয়ের ওই কুকুরের নাম ছিল বিগ স্পালাশ। কুকুরটি লম্বায় ছিল ৩১ ইঞ্চি (প্রায় ৩ ফুট)। ওজন ২০০ পাউন্ড (৮০ কেজি)।

গড় পড়তায় একটি তিব্বতিয়ান মাসটিফের দাম ৫ লাখ ৮২ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় ৪ কোটি ৭৭ লাখ ২৪ হাজার টাকা। চীন(তিব্বত), ভারত, মঙ্গোলিয়া ও নেপালে পাহাড়ি এলাকায় স্থানীয় উপজাতিরা এই ধরনের কুকুর পালত। উপজাতিরা মেষ, ভেড়া পালন করে জীবিকা চালাতো। কিন্তু তাদের এই পশুগুলোকে খেয়ে ফেলত নেকড়ে, চিতাবাঘ, ভাল্লুক ও বাঘ। এদের হাত থেকে বাঁচানোর জন্য উপজাতিরা এই এই জাতের কুকুর পুষত। ভারতে এই জাতের কুকুরের একটি বাচ্চা বিক্রি হয় ১ থেকে ২৫ লাখ রুপিতে। কখনো কোটি রুপিতেও।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর