,

অনুমতি না পেলেও সমাবেশ করার ঘোষণা ঐক্যফ্রন্টের

news-image

নিউজ ডেস্ক : পুলিশের অনুমতি না পেলেও সিলেটে সমাবেশ করার ঘোষণা দিয়েছে একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সদ্য গঠিত রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্ট।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির একটি বাসায় আয়োজিত ফ্রন্টের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

পূর্ব ঘোষিত সময় অনুযায়ী, আগামী ২৩ অক্টোবর, মঙ্গলবার সমাবেশ করার কথা ছিল নতুন এই জোটের। কিন্তু ১৭ অক্টোবর সমাবেশের অনুমতি পেলেও পরে তা বাতিল করে এসএমপি।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার অনুমতি না পাওয়ায় একদিন পিছিয়ে বুধবার (২৪ অক্টোবর) সমাবেশ করার ঘোষণা দেওয়া হয়েছে।

জোটের বৈঠক শেষে গণফোরাম সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু বলেন, ‘যদি ২৪ অক্টোবর (বুধবার) সমাবেশের অনুমতি না দেওয়া হয়, তাহলেও সমাবেশ করবো আমরা।’

সংশ্লিষ্টরা বলছেন, ২৪ অক্টোবর জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা সিলেটে হজরত শাহ জালাল, শাহ পরান ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানীর মাজার জিয়ারত করবেন। আগামী শুক্রবার (২৬ অক্টোবর) জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় সভা করবেন।

ঐক্যফ্রন্টের বৈঠকে উপস্থিত ছিলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সুলতান মোহাম্মদ মনসুর, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন ও প্রেসিডিয়াম সদস্য তানিয়া রব প্রমুখ।কালের কণ্ঠ অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর