,

পূজামণ্ডপে মিমের সঙ্গে নাচলেন রিয়াজ, ভাইরাল ভিডিও

news-image

এবারের দুর্গাপূজায় বেশ ফুরফুরে মেজাজে আছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। বাগেরহাটে দাদার বাড়িতে পূজা উদযাপন করছেন এই তারকা। বাগেরহাটের শিকদার বাড়িতে বাংলাদেশের সবচেয়ে বড় পূজামণ্ডপ বানানো হয়েছে।

প্রতিমার সংখ্যার বিচারে এটি শুধু বাংলাদেশ নয়, এশিয়া মহাদেশের সর্ববৃহৎ পূজামণ্ডপগুলোর একটি বলা হচ্ছে। আর এই শিকদার বাড়িই অভিনেত্রী মিমের দাদার বাড়ি। সারা দেশ থেকেই অনেকেই বাগেরহাটের এই পূজা দেখতে যান।

চিত্রনায়ক রিয়াজও সেখানে গিয়েছেন পূজা দেখতে। মণ্ডপে মিমের সঙ্গে নাচেও অংশ নিয়েছেন তিনি। অভিনেত্রী মিম তার ফেসবুক পাতায় কিছু ছবি এবং একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে মিমের সঙ্গে নাচতে দেখা যায় নায়ক রিয়াজ ও মিমের দাদা লিটন শিকদারকে।

মিম বলেন, ভীষণ আনন্দে কাটছে দিন। অষ্টমীতে বাগেরহাট এসেছি। দশমীর পর ঢাকায় ফিরবো। তবে পূজার আনন্দের মাঝে প্রিয় শিল্পী আইয়ুব বাচ্চুর মৃত্যুর সংবাদ শোনার পর মনটা খারাপ হয়ে গেলো।

এর আগে অষ্টমীর সকালে হেলিকপ্টারে চড়ে বাগেরহাটে যান মিম। মিম বলেন, ‘আমার মাসির ছেলে লিটন শিকদার প্রতি বছর শিকদার বাড়িতে পূজার আয়োজন করেন। এবারও নানা আয়োজনে পূজার আনন্দ করছি।

বাগেরহাট থেকে ফিরেই নতুন সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত হয়ে যাবেন মিম। সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন ‘সাপলুডু’ সিনেমায়। বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত এই ছবিটি পরিচালনা করছেন গোলাম সোহরাব দোদুল।

ছবিটিতে মিমের সহশিল্পী হিসেবে আছেন আরিফিন শুভ, জাহিদ হাসান। এছাড়া দেশের গুণী অনেক শিল্পীকে ছবিটিতে অভিনয় করতে দেখা যাবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর