,

দাঁড়িয়ে থাকা মানুষদের পিষে দিলো চলন্ত ট্রেন, নিহত ৫০

news-image

আজ শুক্রবার ভারতজুড়ে পালিত হচ্ছে দশেরা তথা রাবণ বধ। সেই উৎসবে শামিল হয়েছিলেন ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসরের চৌরা বাজারে হাজারো জনতা। কিছুক্ষণ পরই তাদের আনন্দ রূপ নিল বিষাদে।

উৎসুক জনতা যখন দাঁড়িয়ে রাবণ বধ দেখছিল ঠিক সে সময়ই আগেই ট্রেনের চাকার তলায় পিষ্ট হলেন শতাধিক মানুষ। যোধা ফটক নামে ওই এলাকায় এমন দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷ আহত আরও অনেকে৷ যাদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক৷ মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে৷ অমৃতসরের পুলিশ কমিশনার শুধাংশু শেখর বিবিসিকে বলেছেন, আরো কমপক্ষে একশ মানুষ আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, রেললাইনের পাশে দাঁড়িয়ে রাবণ বধ দেখছিলেন প্রায় এক হাজার মানুষ। এর মধ্যে মহিলা এবং শিশুরাও ছিলেন৷ এমন সময় রাবনের গায়ে লাগানো বাজিগুলিও ফাটতে শুরু করে৷ কিছু রকেট এবং বাজি ছিটকে আসে ভিড়ের দিকে৷ ভয়ে অনেকেই পাশের রেললাইনের উপর উঠে আসেন৷ ঠিক সময় উল্টোদিকে থেকে আসছিল একটি দ্রুতগতির ট্রেন৷ চালক হর্ন দিলেও অনেকেই তা শুনতে পাননি৷ অনেকেই সেসময় ফোনে রাবণ বধের ছবি ভিডিও তুলতেই ব্যস্ত ছিলেন৷ তাই ট্রেন আসার দিকে কারোর খেয়াল ছিল না৷

অনেকেই ট্রেনের চাকার তলায় পিষ্ট হন৷ এদিকে, ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে৷ ইতিমধ্যে শুরু হয়েছে উদ্ধারকাজ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর