সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সাত জনমের সৌভাগ্য তাঁর ভাই হতে পেরেছি: ছোট্টু

news-image

আজ শুক্রবার বাদ আছর চ্যানেল আই প্রাঙ্গণে আইয়ুব বাচ্চুর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। বাংলাদেশের কিংবদন্তী এই ব্যান্ড সঙ্গীতশিল্পীর জানাজায় চ্যানেল আই পরিবারসহ অনেকে অংশ নিয়েছেন।

সেখানে উপস্থিত ছিলেন আইয়ুব বাচ্চুর ছোট ভাই ছোট্টু। আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন, প্রত্যেকের প্রতি ভাইজানের (আইয়ুব বাচ্চু) শ্রদ্ধাবোধ ছিল। প্রত্যেক মানুষের মনের সঙ্গে তিনি অ্যাডজাস্ট করে নিতে পারতেন। ভাইজান আসলে একজন আইয়ুব বাচ্চু হতে চেয়েছিলেন। এখানে আপনাদের প্রত্যেকের উপস্থিতি প্রমাণ করেছে যে তিনি সেই আইয়ুব বাচ্চু হতে পেরেছেন।

শিল্পীর এই অজানার পথে যাত্রা যেন শুভ হয় তার জন্যে দোয়া চান ছোট্টু। বলেন, তিনি আপনাদের অনেকের সঙ্গে অনেক কাজ করেছেন। কাজ করতে গেলে অনেক সময় এমন কিছু ঘটে যেতে পারে যাতে আপনারা কোনো সময় হয়তো কষ্ট পেয়েছেন। আপনাদের কারো মনে তিনি না বুঝে কষ্ট দিয়ে থাকলেও দয়া করে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তাঁর জন্যে দোয়া করবেন। আপনাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা রইলো।

আমাদের সাত জনমের সৌভাগ্য যে আমরা এমন একটি ভাই পেয়েছি। আমরা তাঁর ভাই হতে পেরেছি। একটাই অনুরোধ, আপনারা আইয়ুব বাচ্চুকে যে ভালোবাসা দিয়েছেন তিনি যেন আপনাদের কাছে সেভাবেই থাকেন। আমার ভাইয়ের জন্য মানুষ কতটা পাগল, তা খুব কাছ থেকে দেখেছি। তাঁর জন্য মানুষ আমাকেও চেনে, সম্মান করে। ভাইয়ের জন্য আরেক ভাই সম্মান পায়, এটা অনেক বড় পাওয়া। একটাই অনুরোধ, আইয়ুব বাচ্চু হিসেবে তাঁকে যে ভালোবাসা দিয়েছেন, তা রেখে দেবেন। আর কিচ্ছু চাই না, বলেন শিল্পীর ছোট ভাই।

দ্বিতীয় জানাজা শেষে শিল্পীর মরদেহ ফের হিমঘরে রাখা হয়েছে। আর সেখান থেকে আগামীকাল শনিবার সকালে তাঁর মরদেহ চট্টগ্রামে নিয়ে যাওয়া হবে। সেখানেই মায়ের পাশে শায়িত হবেন তিনি।

এর আগে আজ শুক্রবার বাদ জুমা জাতীয় ঈদগাহ মাঠে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ মগবাজারের নিজের স্টুডিও এবি কিচেনে নিয়ে যাওয়া হয়। তার আগে শহীদ মিনারে সকল শ্রেণীর মানুষ আইয়ুব বাচ্চুকে শেষ শ্রদ্ধা জানান।

এ জাতীয় আরও খবর

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর