,

তোমার ভোটটা আমি দেব, আমার ভোটটাও আমি দেব

news-image

‘বর্তমান সরকার যে অবস্থায় আছে, তাতে তারা ভোটের রাজনীতি ভয় পায়, সত্যিকারের ভোটের রাজনীতি যেটা সেটা ভয় পায়। সরকার এখন যে রাজনীতিটা করেন সেটা হলো-তোমার ভোটটা আমি দেব, আমার ভোটটাও আমি দেব’।

সম্প্রতি বেসরকারি টেলিভিশন নাগরিক টিভির এক টকশো অনুষ্ঠানে বিএনপির সহ-সম্পাদক নিলুফার চৌধুরি মনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘২০১৪ সালেন ৫ জানুয়ারি নির্বাচনের পর থেকে বাংলাদেশের মানুষ এখন দিশেহারা। তাদের জীবনের কোন নিরাপত্তা নেই। ঘর থেকে একটি ছেলে বা একটি মেয়ে বের হয়ে এসেছে সে নিরাপদে ফিরতে পারবে কিনা, সে নিশ্চয়তা নেই’।

তিনি আরও বলেন, ‘আগে মায়েরা চিন্তুা করতেন আমার ছেলে যেন থাকে দুধে ভাতে। আর এখনকার মায়েরা চিন্তা করে আমার ছেলে বেঁচে থাকুক। জেল খানায় থাকুক তবুও বেঁচে থাকুক। তারা গুম হওয়ার থেকে জেলখানাকেই সেফ মনে করে’।

এক প্রশ্নের জবাবে নিলুফার মনি বলেন, ‘রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। বিএনপিও এক সময় আওয়ামী লীগের সাথে জোট করেছে। তাই এখন সময়ের প্রয়োজনে যে কারও সাথে জোট হতে পারে’।

তিনি আরও বলেন, ‘২০ দল নিয়ে বিএনপি বহু দিন ধরে কাজ করছে এবং এখনও করছে। পাশাপাশি ঐক্যফ্রন্টের সাথেও কাজ করবে। এটা যুগপদ আন্দোলন। এ আন্দোলনে যে কেউ আসতে পারবে’।

সূত্র: বিডি২৪লাইভ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর