,

‘আ’লীগ আজব যন্ত্র, রাজাকার মুক্তিযোদ্ধা হয়ে বের হয়’

news-image

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, মুক্তিযুদ্ধের পক্ষ ও বিপক্ষের শক্তি আওয়ামী লীগ খুব স্মার্টলি রাজনীতিতে বিভাজন তৈরি করাতে শব্দটি প্রবেশ করিয়েছে। বেসরকারি টেলিভিশন চ্যানেল আই এ ‘তৃতীয় মাত্রা’ টকশোতে এমন মন্তব্য করেছেন।

এসময় তিনি বলেন, যদি আওয়ামী লীগ করেন তাহলে আপনি মুক্তিযুদ্ধ পক্ষের শক্তি বলে ধরেই নেওয়া হয়েছে। এক সময় জাতীয় সংসদে বলা হয়েছিলো, আওয়ামী লীগ এমন এক আজব যন্ত্র সেখান দিয়ে আপনি যত রাজাকারই ঢুকান না কেন অপর পাশ দিয়ে অটমেটিকলি মুক্তিযোদ্ধা বেরিয়ে আসবে।

রুমিন ফারহান বলেন, গণতন্ত্র, সুশাসন, আইনের শাসন, বিচার বিভাগ, স্বাধীনতা এবং ন্যায় বিচারের কথা বলেন, তাহলে আপরি মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি হয়ে যাবেন। জামায়াতকে নিয়ে আওয়ামী লীগ কথা বলছে। এই জামায়াতকে নিয়ে কি আওয়ামী লীগ দল গঠন করেনি? যখনি জামায়াত আওয়ামী লীগ থেকে বেরিয়ে এসে বিএনপি’র সাথে যুক্ত হয়েছে তখন থেকেই তারা মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি হয়ে গেল।

তিনি এসময় বলেন, জনগণ যদি ভোট দিতে না পারে তাহলে এই সংবিধান থেকে লাভ কি? সংবিধানের যে মূল নীতি সেখানে বলা আছে গণতন্ত্রের কথা। গণতন্ত্রের মূল ধাপটিই হচ্ছে ভোটাধিকার। সেটা যদি না হয় তাহলে সংবিধান দিয়ে লাভ কি?

তিনি বলেন, সংবিধান কয়েকবার সংশোধন করা হয়েছে। গত ১০ বছরে। বিচার , আইন ও নির্বাহী বিভাগ আমরা আলাদা রাখতে পেরেছি? সব কেন্দ্রীভূত হয়ে গেছে। সারা বাংলাদেশ এখন এক ব্যক্তির হাতেই কেন্দ্রীভূত হয়েছে। যে যখন ক্ষমতায় এসেছে তার সুবিধা মতো সংশোধন করেছেন। তবে সবচেয়ে বেশি সংশোধন হয়েছে এই সরকারের আমলে।

সূত্র: বিডি২৪লাইভ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর