,

মা বলতেন, আমার দুই ছেলে

news-image

চট্টগ্রামের জুবলি রোডে আমরা পাশাপাশি থাকতাম। আমি তখন ক্লাস এইট-নাইনে পড়ি। আমার চেয়ে বয়সে একটু বড়ই হবে বাচ্চু। ১৯৭৭ সালে প্রথম ব্যান্ড ‘রিদম ৭৭’ করি। চট্টগ্রামের হেন জায়গা নেই, যেখানে আমরা বাজাইনি। দুই বছর পর করলাম ‘ফিলিংস’। বাচ্চুও যোগ দেয়। আমরা তখন ইংরেজি ইনস্ট্রুমেন্টালই বেশি করতাম। ‘ফিলিংস’ প্রথম কাজ পায় আগ্রাবাদ হোটেলে। ওখানে বিদেশি অতিথিরাই বেশি থাকত। দীর্ঘদিন এই হোটেলে বাজিয়েছি। সেই সময় থেকেই আসলে বাচ্চু ওয়েস্টার্ন ঘরানার গিটার বাজানো শুরু করে। রাত করে ঘরে ফিরতাম। মা রান্না করে আমাদের খাওয়াতেন। মা বলতেন, আমার দুই ছেলে। মাকে এখনো বাচ্চুর মৃত্যুর খবরটা জানাইনি। মাঝেমধ্যে প্রায়ই ফোন করে ও বলত—দোস্ত, মাসিমাকে দেখতে আসব। আমাদের সম্পর্ক এমন ছিল যে আমরা পরস্পরকে ‘মামা’ বলে ডাকতাম।

আমি ঢাকায় চলে এলে ও তখন ‘সোলস’-এ গিটারবাদক হিসেবে যোগ দেয়। এরপর বাচ্চু ঢাকায় চলে এলো। আমরা তখন একসঙ্গে থাকতাম। এমনকি এক খাটেও ঘুমিয়েছি। এভাবেই তিন-চার বছর কাটিয়েছি। সম্ভবত ১৯৮৫ সালে আমরা একসঙ্গে শেষবার বাজিয়েছিলাম। সেটা ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠান। এরপর বাচ্চু একদিন বলল—দোস্ত, একটা ব্যান্ড করতে চাই। একটা বাসা নিয়ে দে না। আমার বাসার পাশেই একটা বাসা নিয়ে দিলাম। সেটা এতটাই কাছে ছিল যে জানালা দিয়েই কথা বলা যেত। এরপর বাচ্চুর প্রেম, বিয়ে। বিয়ের বাজার সদাই, বরের গার্জিয়ান হিসেবে যাওয়া—সব কিছুই করেছি আমি।

৪০ বছর ধরে সংগীতাঙ্গনে একসঙ্গে কাজ করলে কত স্মৃতিই না জমা হয়! সংগীতশিল্পী হিসেবে সে এককথায় অসাধারণ। নিজেকে সব সময় আপগ্রেড করতে চাইত। কিছুদিন আগে একটা অনুষ্ঠানে শেষবারের মতো দেখা হয়েছিল। তখন বাচ্চু বলেছিল—দোস্ত, শেষ পর্যন্ত হয়তো আমাদের একজন আরেকজনকেই কাঁধে নিতে হবে। তাই আমাদের সম্পর্কটা আরো নিবিড় হওয়া দরকার।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর