,

যশোরে ‘বন্দুকযুদ্ধে’ হত্যাসহ ৬ মামলার আসামি নিহত

news-image

যশোর প্রতিনিধি : যশোর শহরতলীর শংকরপুর বাবলাতলা এলাকায় গুলিবিদ্ধ হয়ে বিল্লু পারভেজ নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ৪টার দিকে শহরের শংকরপুর বাবলাতলা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে।

নিহত বিল্লু পারভেজ শহরের শংকরপুর জোমাদ্দারপাড়ার আব্দুর রশিদের ছেলে। দুই দল সন্ত্রাসীর মধ্যে গোলাগুলিতে বিল্লু পারভেজ নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে যশোর কোতোয়ালী থানার এসআই সোবহান শরীফ জানান, বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ৪টার দিকে শহরের শংকরপুর বাবলাতলা এলাকায় গোলাগুলি হচ্ছে বলে পুলিশের কাছে খবর আসে। এসময় পুলিশের একটি টিম সেখানে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশির সময় গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

নিহত বিল্লু পারভেজের বিরুদ্ধে বিএনপি নেতা মশিয়ার হত্যাসহ ৬টি মামলা রয়েছে বলেও জানান এসআই সোবহান শরীফ।বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর