,

তারেককে ফেরাতে যুক্তরাজ্য আওয়ামী লীগের চিঠি

news-image

লন্ডন প্রতিনিধি : লন্ডনে বসবাসরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে বাংলাদেশে ফেরত পাঠাতে যুক্তরাজ্য আওয়ামী লীগ গতকাল বৃহস্পতিবার ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে’র কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে।

চিঠিতে বলা হয়েছে, লন্ডনে বসবাসরত বিএনপি নেতা তারেক রহমানের যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় বাতিল করে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হোক। বাংলাদেশের আদালতে তিনি দণ্ডাদেশপ্রাপ্ত এবং পলাতক ব্যক্তি। যুক্তরাজ্য সরকার তাকে আশ্রয় দেয়ায় ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি কমিউনিটি উদ্বিগ্ন। তারেক রহমান যুক্তরাষ্ট্রের কাছেও অপরাধী হিসাবে চিহ্নিত। অতএব এ বিষয়গুলির আলোকে তার রাজনৈতিক আশ্রয় প্রত্যাহার করে তাকে বাংলাদেশে ফেরত পাঠাতে দৃঢ়ভাবে অনুরোধ করছি। আমাদের দাবি অনুযায়ী ব্যবস্থা নিলে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে।’

ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ১০ ডাউনিং স্ট্রিটে তার অফিস কর্মকর্তাদের কাছে চিঠিটি হস্তান্তর করেন সংগঠনের সভাপতি সুলতান মাহমুদ শরীফ এবং সাধারণ সম্পাদক সাজিদুর রহমান ফারুক। এসময়ে ওই স্থানে সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ করেন। ইত্তেফাক

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর